চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইভ টকশোতে মারামারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

টেলিভিশিনের লাইভ টকশো’তে সাংবাদিকের ওপর হামলা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতা। এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এনডিটিভি জানায়, সোমবার রাতে লাইভ টকশোতে অন্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতা মাশরুর আলী সিয়েল। তার পাশেই বসেছিলেন করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারান।

ভিডিওতে দেখা গেছে, আলোচনার এক পর্যায়ে মাশরুর আলী ও সাংবাদিক ইমতিয়াজ কোন একটি বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এসময় মাশরুর হঠাৎ করে ইমতিয়াজকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেন। ইমতিয়াজ উঠে দাঁড়ালে মাশরুর তাকে কিল-ঘুষি মারতে থাকেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। পরে অন্যরা তাদের নিবৃত্ত করেন।

Banglabid

তবে মজার বিষয় হলো, এতকিছুর পরও টকশো বন্ধ হয়নি। দুজনের মারামারির পর পিটিআই নেতা আবার চেয়ারে বসেন। এর কিছুক্ষণ পর সাংবাদিক ইমতিয়াজও তার পাশে এসে বসেন। এরপর আলোচনা চলতে থাকে, যেন কিছুই হয়নি।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে চলতে থাকে সমালোচনা। অনেকেই পিটিআই নেতার আচরণকে লজ্জাজনক বলেছেন।

কেউ কেউ আবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেকে আবার এ নিয়ে কৌতুক করেছেন। দুজনের মারামারির দৃশ্যের ওপর গুরুত্ব না দেয়ায় অনেকে আবার ক্যামেরাম্যানের সমালোচনা করেছেন। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টকশোপাকিস্তানপিটিআইসাংবাদিকের ওপর হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিতাস গ্যাসের এমডিসহ তিন জনকে হাইকোর্টে তলব

পরবর্তী

নেইমার-বার্সা চুক্তি তবে হয়েই গেছে?

পরবর্তী

নেইমার-বার্সা চুক্তি তবে হয়েই গেছে?

আসছে বছর বরুণ-নাতাশার বিয়ে

সর্বশেষ

ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT