চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার জন্মদিনে শাকিবের ফোন অন্যরকম সারপ্রাইজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বিনোদন
A A

১১ জুলাই চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। জন্মদিনের একদিন আগে থেকে শুভেচ্ছায় ভাসছেন জনপ্রিয় এই নায়িকা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এ দুপুর সাড়ে ১২ টায় অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা ছিলেন দিলরুবা সাথী।

সরাসরি এই টিভি অনুষ্ঠানে উপস্থাপক পূর্ণিমার জন্মদিনে তার ঘরোয়া অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন। হঠাৎ ফোন করে অনুষ্ঠানে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান একজন! কিছু মুহূর্ত পর জানা যায়, লোকটি আর কেউ নন! তিনি ঢাকাই ছবির কিং শাকিব খান!

টেলিফোন করে লাইভ অনুষ্ঠানে পূর্ণিমাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তার প্রশংসাও করেন শাকিব। দেশের শীর্ষ নায়কের এভাবে ফোন করে সহকর্মীকে শুভেচ্ছা বার্তা জানানোয় অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়!

Banglabid

চলচ্চিত্র পাড়ায় একটা গুঞ্জন চাউর ছিল যে, শাকিব খান ও পূর্ণিমার মধ্যে কিছুটা দূরত্ব আছে! কিন্তু সেসব মিথ্যে প্রমাণ করে পর্দার বাইরেও শাকিব-পূর্ণিমার মধ্যে যে আজও যে দারুণ বন্ধুত্ব ও সুসম্পর্ক বিরাজ করছে প্রমাণ পাওয়া গেল আরো একবার।

পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব খান বলেন, ‘হ্যাপি বার্থডে পূর্ণিমা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। তোমাকে অনেক সুন্দর লাগছে।’ প্রথমে শাকিবের কণ্ঠ শুনেই চমকে ওঠেন পূর্ণিমা। খুশীতে একগাল হাসি দেন। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিবকে উদ্দেশ্য করে পূর্ণিমা বলেন, ‘আমার জন্মদিনে শাকিবের ফোনকল এটা অন্যরকম সারপ্রাইজ।’ পূর্ণিমা শাকিবের কাছে জানতে চান, ‘শাকিব কোথায় তুমি? ঢাকায় নাকি ঢাকায় বাইরে?’ শাকিবের উত্তর, ‘আমি ঢাকাতে আছি’।

এরপর মজা করে পূর্ণিমা বলেন, ‘এবার আমার জন্মদিনের পার্টিটা তুমি (শাকিব) দাও।’ হাসি দিয়ে শাকিব বলেন, ‘হা অবশ্যই দেব।’ শাকিব আরও বলেন, ‘অনেকদিন বেঁচে থাকো। পূর্ণিমার মতো আলোকিত হোক তোমার জীবন।’ এরপর পূর্ণিমা শাকিবের কাছে বিনীতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Reneta

এরপর শাকিব-পূর্ণিমা জুটি অভিনীত ‘সুভা’ ছবির কিছু অংশ দেখানো হয়। ছবিটি প্রযোজনা করেছিল ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাণ করেছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। শাকিব খান ও পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, মা আমার স্বর্গ, বাঁধা, আই লাভ ইউ, মাটির ঠিকানা, বিয়ের প্রস্তাব, পরান যায় জ্বলিয়া রে, ভালোবাসার লাভ গোলাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণিমালিড বিনোদনশাকিবখান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মীরসরাই ট্র্যাজেডি: এখনো চলছে শোকের মাতম

পরবর্তী

হজে গিয়েও পাবেন উবারের গাড়ি

পরবর্তী

হজে গিয়েও পাবেন উবারের গাড়ি

বাংলাদেশে বিনিয়োগে আড়াই হাজার একর জমি চায় সিঙ্গাপুর

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT