চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাইফে খুব বেশি আফসোস নেই’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০৭ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে হাসিমুখে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। অভিষেক ২০০৭ সালে, ভারতের বিপক্ষে। টেস্ট ক্যারিয়ারের ১১তম বছরে এসে পূর্ণ করতে যাচ্ছেন ৫০তম ম্যাচ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের হয়ে টানা খেললে হয়ত এতদিনে টেস্ট খেলার সেঞ্চুরি পেরিয়ে যেত। এতটা লম্বা পথ পাড়ি দিয়ে ফিফটির জন্য অপেক্ষা হতাশারই হওয়ার কথা। কিন্তু সেটি নিয়ে মোটেও আফসোস নেই সাকিবের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‘লাইফে খুব বেশি আফসোস নাই। ওদিক চিন্তা করলে— যা হয়েছে, তাতেই আলহামদুলিল্লাহ। বেশি খেলতে পারলে ভালো লাগত। বেশি ম্যাচ খেলতে পারিনি বলে আফসোস নেই। যতগুলো খেলেছি, তাতে কতটা পারফর্ম করেছি সেটাই গুরুত্বপূর্ণ। সামনে দুটি ম্যাচ, চেষ্টা করব ভালো কিছু করতে। এবছর আমাদের দলের অনেকেই খুব ভালো করেছে। আশা করি এই সিরিজেও ভালো কিছু হবে।’

৪৯ টেস্ট খেলা সাকিব বল হাতে নিয়েছেন ১৭৬ উইকেট। ব্যাট হাতে ৪০.৯২ গড়ে ৩৪৭৯ রান। ব্যাট-বলে বহুবার জ্বলে উঠে জয়ের উপলক্ষ এনে দিয়েছেন দলকে। বল হাতে ম্যাচ উইনিং স্পেল কিংবা ব্যাট হাতে লড়াকু ইনিংস, টাইগারপ্রেমীদের চোখে ভাসার মত পারফরম্যান্স অনেক।

মাইলফলকের সামনে এসে সাকিব জানালেন তার স্মরণীয় জয়, ইনিংস ও বোলিং স্পেল নিয়ে, ‘স্মরণীয় টেস্ট ইংল্যান্ডেরটা (২০১৬ সালে)। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৯২ (আসলে ৯৬*) করেছিলাম, সেটা মনে পড়ছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭, বড় অর্জন ছিল। বোলিংয়ের দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে।’

২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব। ক্যারিয়ারে সেটাই ছিল তার প্রথম পাঁচ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

পরবর্তী

নানা ঘটনার পরেও উবারের বুকিং প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি

পরবর্তী
উবার

নানা ঘটনার পরেও উবারের বুকিং প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি

নূহ-উল-আলম লেনিনকে বঙ্গবন্ধু পুরস্কার প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত নূহ-উল-আলম লেনিন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT