রাজধানীতে পুলিশের বাসায় ডিস লাইনের বকেয়া আদায় করতে গিয়ে গুলিতে আহত হয়েছে এক কেবল অপারেটর কর্মী। দুপুরে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বংশাল থানার এএসআই শামীম রেজার বাসায় কয়েক মাস থেকে বকেয়া থাকা ডিস লাইনের বিল আদায় করতে ব্যর্থ হয়ে সংযোগ কেটে দেয় কেবল অপারেটর কর্মী আল আমিন। এতে উত্তেজিত হয়ে তাকে গুলি করে ওই এএসআই। পিঠে গুলিবিদ্ধ হন আল আমিন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বংশাল থানার পুলিশ কর্মকর্তা শামীম রেজাকে প্রত্যাহার করা হয়েছে। হত্যা চেষ্টা মামলা হয়েছে খিলগাঁও থানায়। মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ।






