চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইনে দাঁড়াতে হবে না, অনলাইনে বুক দিলে বাসায় আসবে মদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

লকাডাউনের মধ্যে ভারতে সীমিত আকারে মদের দোকান খোলাতে বিরাট লাইন আর হুড়াহুড়ির ঘটনা গণমাধ্যমের শিরোনাম হয়েছে। মদের দোকানের সেই ভিড় কমাতে দুটি নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বাড়িতে বসেই এবার অনলাইনে মদ বুক করতে পারবেন সাধারণ ক্রেতারা, আর মদের অফ-শপ বিক্রির জন্য ‘সুরা-কুপন’ চালু ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের এক বিবৃতির বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে প্রকাশ, সোমবার মদের দোকানের ঝাঁপ খোলার পর থেকেই রাজ্যের সর্বত্র মদের দোকানের সামনে লম্বা লাইন পড়েছে। অধিকাংশ জায়গায় সামাজিক দূরত্বের বিধি মানা হচ্ছে না। পুলিশ-প্রশাসনের হুঁশিয়ারিতেও কাজ হচ্ছে না। সেজন্য দোকানের সামনে ভিড় এড়াতে খুচরো বিক্রেতাদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও অনলাইনে মদ বুক করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

মঙ্গলবার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করে মদ বুক করা যাবে। তারপর নিকটতম মদের দোকানের তরফে তা সংশ্লিষ্ট ক্রেতার বাড়িতে দিয়ে আসা হবে। অর্থাৎ বাড়িতে বসেই নিজের পছন্দসই মদ পাবেন সুরাপ্রেমীরা। তবে ক্রেতাদের বয়স ২১-এর বেশি হতে হবে বলে জানিয়েছে সরকার। সূত্রের খবর, সপ্তাহখানেকের মধ্যেই সাধারণ ক্রেতারা এই সুযোগ পাবেন।

পাশাপাশি, মদের দোকানের সামনে সুরক্ষা-বিধি বজায় রাখার জন্য কুপন ব্যবস্থা চালু হচ্ছে। সেই ব্যবস্থায় মদের দোকানে গিয়ে আগে কুপন সংগ্রহ করতে হবে। তাতে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে। সেই সময়মতো গেলে মিলবে মদ। ফলে এড়ানো যাবে ভিড়।

যদিও একাধিক মহলে রসিকতা চলছে, সুরাপ্রেমের নির্দশন তো ইতিমধ্যে চোখে পড়েছেই। এবার তাড়াতাড়ি সুরাপানের আশায় না কুপন নিতেও লম্বা লাইন পড়ে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমদের লাইনলকাডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধিক মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও লকডাউন তুলে দিতে চান ট্রাম্প

পরবর্তী

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পরবর্তী

টেকনাফে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

‘এক্সট্র্যাকশন’র সিকুয়েল আসছে

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT