তথ্যপ্রযুক্তি

লাইকিতে শপিং কার্ট সুবিধায় হ্যাশট্যাগ ক্যাম্পেইন

রঙিন হৃদয় চিহ্ন, প্রেম ও সংহতির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রঙিন হৃদয় চিহ্ন, প্রেম, সংহতি ও শুভেচ্ছার প্রতীক হিসেবে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোবাইল ব্র্যান্ড টেকনো সম্প্রতি দেশে লাইকিতে শপিং কার্ট সুবিধার আওতায়  হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে।

তাদের স্পার্ক সেভেন প্রো স্মার্টফোনটির জন্য জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লাইকি’তে #SmileSnapshot শীর্ষক হ্যাশট্যাগ ক্যাম্পেইন করেছে। বাংলাদেশে লাইকিতে শপিং কার্ট সুবিধার আওতায় এটিই সর্বপ্রথম হ্যাশট্যাগ ক্যাম্পেইন।

ক্যাম্পেইনটি শুরু হয়েছে এ মাসের ১১ তারিখ এবং চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

#SmileSnapshot মূলত সদ্য বাজারে আসা টেকনো স্পার্ক সেভেন প্রো স্মার্টফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য স্মাইল-স্ন্যাপশটকে তুলে ধরে। স্পার্ক সেভেন প্রো’র ৪৮ মেগাপিক্সেল ট্রিপল এআই ক্যামেরার সাহায্য ব্যবহারকারীরা তাদের প্রতিটি প্রিয় মুহূর্ত ধারণ করতে পারবেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়াটিও সহজ। ব্যবহারকারীদেরকে টেকনো’র অফিশিয়াল মিউজিক ‘টেকনো স্পার্ক সেভেন প্রো’ -এর সুরের সাথে লাইকি ইনফ্লুয়েন্সারদের দেখানো একটি নাচের মুদ্রাকে অনুকরণ করতে হবে এবং ভিডিওতে #SmileSnapshot হ্যাশট্যাগটি যুক্ত করতে হবে। ভিডিওর মান ও জনপ্রিয়তা যাচাই করে বিজয়ী নির্ধারণ করবে টেকনো। বিজয়ীদের মধ্যে শীর্ষস্থান অধিকারী পাবেন একটি স্পার্ক সেভেন প্রো মোবাইল, বাকিদের জন্যও থাকছে ম্যানচেস্টার সিটি’র জার্সি, ফুটবল এবং অন্যান্য আকর্ষণীয় উপহার।

ইনফ্লুয়েন্সারদের তৈরি ভিডিও উপভোগ করার পাশাপাশি ব্যবহারকারীরা শপিং কার্ট ফাংশনটি ব্যবহারের মাধ্যমে স্পার্ক সেভেন প্রো হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং টেকনো’র মিনিসাইট https://shop.tecnomobilebd.com এর মাধ্যমে স্মার্টফোনটি ক্রয়ও করতে পারবেন।

বিষয়:লাইকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…