চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা চুলের কুকুর এখন ইন্টারনেট তারকা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৩২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
অদ্ভুতুড়ে
A A

‘ঘন কালো লম্বা চুল’ – কথাটি আমরা সম্ভবত সবাই নারীদের চুলের সৌন্দর্যে ব্যবহার্য বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনেই দেখে থাকি। কিন্তু এই বিশেষণ এখন শুধু মানুষের জন্য নয়, কুকুরের বেলায়ও খাটতে পারে! তারই উদাহরণ ছবিতে দেখানো কুকুরটি।

কুকুরটি শুধু যে তার মনিবের কাছে সুন্দর তা নয়, সে এখন সোশ্যাল মিডিয়া স্টার! একে বিশ্বের সবচেয়ে সুন্দর কুকুর বলেও আখ্যা দিচ্ছেন অনেকে!

সিডনির অধিবাসী এই কুকুরের নাম ‘টি’, বাংলায় যার অর্থ ‘চা’। পাঁচ বছর বয়সী আফগান হাউন্ড জাতের এই কুকুরটি শুধু পা পর্যন্ত লম্বা রেশমি লোমের জন্য বিখ্যাত নয়। তার রয়েছে চলাফেরা ও বসা ও বসার অভিজাত ভঙ্গি আর বিধ্বংসী চাহনি।afghan-dog3

সিডনি ডগ শো বিজয়ী টি প্রথম তার যোগ্য খ্যাতি পায় ডগ শো থেকে অবসর নেয়ার পর, যখন ইন্টারনেটে তার একটা ছবি শেয়ার হয় ১০ লাখেরও বেশিবার।

ছবিটিতে দেখা যায়, সুপারস্টার কুকুরটি একটি বেঞ্চে বসে আছে। তার ঝলমলে লম্বা লোম পা পর্যন্ত নেমে বেঞ্চের সম্পূর্ণ কাঠ ঢেকে দিয়েছে। আর টি উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে কোথাও – যেন কত কী ভাবনা খেলছে তার মনে!

টি’র মনিব লিউক কাভানাগ ভাবতেই পারেননি তার পোষা প্রাণীটি সামাজিক মাধ্যমে এতটা জনপ্রিয়তা পাবে। তবে খুব বেশি অবাকও নাকি হননি তিনি। কারণ লিউকের ভাষায়, টি এতটাই সুন্দর যে তাকে “শুধু ঘরের জন্য রেখে দেয়া সম্ভব নয়”।afghan-dog2

Reneta

লিউক বলেন, “এমনকি ছুটির দিনে আমরা হাঁটতে বেরুলেও ভীড় জমে যায়। সে (টি) ভাব দেখায় তার সেসব মনোযোগের কোনো দরকার নেই। কিন্তু আমি দেখতে পাই, সে আসলে ওই মনোযোগটা খুব ভালোবাসে, ঠিক কোনো সুপারমডেলের মতো।”

শো-ডগ হিসেবে টি’র সফল ক্যারিয়ার এবং সাম্প্রতিক অনলাইন খ্যাতি তার জন্য আরও বেশি সাফল্য নিয়ে এসেছে। টি এখন অভিজাত ডগ ফুড ব্র্যান্ড র‌য়্যাল ক্যানাইন-এর ‘মুখপাত্র’ এবং কুকুরের জন্য তৈরি সুগন্ধি হাউন্ডস-এর বিজ্ঞাপনের মডেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুকুরপোষা প্রাণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT