চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবণাক্ততা ও প্রতিকূলতাসহিষ্ণু গম উৎপাদনে অস্ট্রেলিয়া-বাংলাদেশের যৌথ চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ২৬, মার্চ ২০১৯
কৃষি
A A
লবণাক্ততা-প্রতিকূলতাসহিষ্ণু গম

শুষ্ক মৌসুমে লবণাক্ততা ও প্রতিকূলতাসহিষ্ণু গম উৎপাদনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা যৌথভাবে গবেষণা করছেন।

এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।

২০১৮ সালে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে স্থানীয় কৃষি গবেষণা কেন্দ্র কৃষকের গম ক্ষেতে ২৪টি জেনোটাইপ নিয়ে গবেষণা শুরু করে। গবেষণার মূল উদ্দেশ্য ছিল লবণাক্ততা ও প্রতিকূলতাসহিষ্ণু গমের জাত চিহ্নিত করা।

গবেষণায় তিনটি জেনোটাইপকে লবণাক্ততা ও প্রতিকূলতাসহিষ্ণু হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নরেশচন্দ্র দেব বর্মণ।

কয়রা ও দাকোপ অঞ্চল বেশি লবণাক্ত হওয়ায় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিজ্ঞানীরা এলাকা দু’টির গবেষণার নিয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা কার্যক্রম সরেজমিনে দেখেছেন বলে জানান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কৃষি গবেষক ড. এম জি নিয়োগি এবং খুলনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ড. মো. হারুনুর রশীদ।

দাকোপ কৃষি কর্মকর্তা তৃষ্ণা সরকার জানিয়েছেন, আগাম বৃষ্টিকে কাজে লাগিয়ে সহজে এবং কম খরচে এ প্রযুক্তি ব্যবহার করে শুষ্ক মৌসুমে পতিত জমিতে গম চাষ করে একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারবেন কৃষক।

Reneta

বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ত জমিতে বড় বড় ব্লক তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ প্রযুক্তিতে গম চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Jui  Banner Campaign
ট্যাগ: গমলবণাক্ততা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT