যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের দক্ষিণ প্রান্তে হামলার সময় পাশের একটি রেস্টেুরেন্টে অবস্থানরত মানুষের ভয়ের চিত্র মোবাইলের ক্যামেরায় ধারণ করেছেন রেস্টেুরেন্টে অবস্থানরত একজন ব্যাক্তি।ভিডিওতে দেখা যায় হামলার সময় রেস্টুরেন্টে পুলিশ ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে অবস্থানরত সবাই ভয়ে কিভাবে দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেয়।ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের দক্ষিণ প্রান্তে স্থানীয় সময় শনিবার রাতে হামলার কিছু আগে লন্ডন ব্রিজের কাছে আনন্দ প্রেমীদের জনসমাগম ঘটে। যাদের অনেকেই চ্যাম্পিয়নস লিগের খেলা বড় পর্দায় দেখার জন্য সমবেত হয়েছিলেন।
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের দক্ষিণ প্রান্তে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ২০ জন। যুক্তরাজ্যর র্নিবাচন কিছু দিন আগে দুই দফা হামলার ঘটনা ঘটলো।
এদিকে কনজারভেটিভ পার্টির ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেএই হামলার ঘটনায় তার র্নিবাচনী প্রচারনা প্রত্যাহার করেছেন। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাজ্যে আবারও অন্তত দু’টি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে তিন হামলাকারীসহ ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস কমপক্ষে ৪৮ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানিয়েছে, হামলাকারী তিনজন ছিল। ভ্যান পথচারীদের ওপর তুলে দিয়ে ওভাবেই সেটিকে তারা বরোহ্ মার্কেটের দিকে চালিয়ে নিতে থাকে। এভাবে কিছুক্ষণ চালানোর পর হামলাকারীরা তিনজনই হাতে ছুরি নিয়ে লাফিয়ে গাড়ি থেকে নামে এবং আশপাশে থাকা লোকজনকে ছুরিকাঘাত করতে থাকে।
বিস্তারিত দেখুন রেস্টুরেন্টে থেকে মোবইলে ধারণ করা ভিডিওতে :









