চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লন্ডন হামলা মোকাবেলায় নিরাপত্তা কর্তৃপক্ষের আগাম প্রস্তুতি ছিলো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের পার্লামেন্টের যৌথ অধিবেশন চলাকালে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং পার্লামেন্টের বাইরে হওয়া সন্ত্রাসী হামলার মতো এমন কোনো কৌশল অনুসরণ করে একেবারে হঠাৎ করে একটি হামলা যে হতে পারে তা এর আগের হামলাগুলোর তদন্ত এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আগেই বুঝতে পেরেছিল ব্রিটিশ নিরাপত্তা কর্তৃপক্ষ। তারা সেজন্য মানসিক এবং সম্ভাব্য কৌশলগত প্রস্তুতি নিয়েই অপেক্ষা করছিলো বলে জানিয়েছে বিবিসি।

তাদের মতে, সন্ত্রাসবাদের উদ্দেশ্য শুধু খুন-জখম নয়। এর মূল লক্ষ্য আতঙ্ক এবং এমন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি, যেন তা একটি শহর বা দেশের শাসনব্যবস্থার ভিত নড়িয়ে দেয়। আর লন্ডনের হামলাকারী যতটা সম্ভব সবচেয়ে কম প্রযুক্তি ব্যবহার করেই কাজটি করেছে। আর এমন একটি হামলা লন্ডনে হতে পারে আগে থেকেই গোয়েন্দা প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী ও জঙ্গিরা এখন আর ব্যাপক আকারের জটিল বোমা আর মাসের পর মাস ধরে হামলার পরিকল্পনা নিয়ে ভাবে না। এ ধরণের হামলা সম্পর্কে পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো, বিশেষ করে এমআই৫ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো খুব সহজেই তথ্য খুঁজে পেয়ে যায় এবং পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।

Banglabid

কেননা বড় হামলার পরিকল্পনায় সময় লাগে বেশি, বেশি সংখ্যক মানুষকে জড়াতে হয়। এর ফলে কোনো না কোনো উপায়ে সরকার বা নিরাপত্তা সংস্থাগুলোর কাছে খবর চলে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

সন্দেহভাজন হামলাকারীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে, রাস্তায় পড়ে আছে দু’টি রক্তাক্ত ছুরি

২০০৫ সালের পর থেকে এ ধরণের বড় হামলা মোকাবিলা করার জন্য বারবার নতুন ধরণের প্রশিক্ষণ পেয়েছে নিরাপত্তা বাহিনীগুলো। আর তাই হামলাকারীরাও তাদের পরিকল্পনা এবং হামলার ধরণ পাল্টেছেন। তার ফল হিসেবেই আন্তর্জাতিক অঙ্গনে ২০০৮-এ এসেছে ভয়াবহ মুম্বাই হামলা, তারপর একে একে প্যারিস, নিস এবং অন্য হামলাগুলো।

সন্ত্রাসী হামলার সাম্প্রতিক একটি কৌশল হলো গাড়িচাপা দিয়ে এক সঙ্গে অনেক মানুষ হত্যা। আল-কায়েদা, অ্যারাবিয়ান পেনিনসুলা এবং আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ইংরেজি ওয়েবসাইট ও ম্যাগাজিনে বেশ কয়েকবারই এই কৌশলে হামলার জন্য উৎসাহ দেয়া হয়েছে।

Reneta

বিশ্বনেতারা এ হামলার ঘটনায় নিন্দা এবং যুক্তরাজ্যের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডন হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

পরবর্তী

লিটন হত্যার বিচারে গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত এমপি’র আশ্বাস

পরবর্তী

লিটন হত্যার বিচারে গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত এমপি’র আশ্বাস

অনুচ্ছেদ

হাইকোর্টের আদেশ বহাল থাকায় সিলেটের মেয়র পদে ফিরছেন আরিফুল

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT