চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৪০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
জনসমাগমের মধ্যে একটি মসজিদের সামনে পুলিশ ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা শেষে দীর্ঘ ৩ মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে ৫টা ৭ মিনিটে এমেরিটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।  বিমানবন্দর থেকে সরাসরি গুলশান-২ এ নিজের বাড়ি ফিরোজার পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিমানবন্দরের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল তাকে অভ্যর্থনা জানান। মহাসচিব ছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, দেহরক্ষী মাসুদ রানা এবং চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কর্মচারী জসিম।

বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মইন খান, নজরুল ইসলাম খান, ব্যরিস্টার মওদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া খালেদা জিয়ার দেশ ফেরা উপলক্ষে দুপুর থেকেই বিপুল পরিমাণ দলীয় নেতাকর্মী রাজধানীর বিশ্বরোড থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট পর্যন্ত রাস্তার দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় আছেন। এতে রাজধানীতে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ করা হচ্ছে। নইলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।সেখানে উপস্থিত বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন: খালেদা জিয়া এবং তার দল কোন গ্রেফতারি পরোয়ানাকে ভয় করে না। আইনি লড়াই করতে আগামীকাল আদালতে যাবেন তিনি।

অবশ্য খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশের আইজিপি মঙ্গলবার স্পষ্ট করে বলেছেন, পুলিশের খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে না। তিনি নিজেই আদালতে যাবেন।

চিকিৎসা শেষে দীর্ঘ প্রায় ৩ মাস পর লন্ডন থেকে বুধবার রাত ২টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স বিমানে চড়ে দেশের উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT