চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ভবনের ছাদে কেন ৮৪ জন দাঁড়িয়ে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
লন্ডন-ভাষ্কর্য-প্রজেক্ট এইটি ফোর-আত্মহত্যা-৮৪

মধ্য লন্ডনের ফুটপাত ধরে হেঁটে যাওয়া পথচারীরা ওপরে তাকিয়ে চমকে উঠেছিলেন। দেখলেন উঁচু উঁচু সব অফিস ভবনের ছাদের কিনারা বরাবর দাঁড়িয়ে আছে বহু মানুষ। যেন এক্ষুণি ঝাঁপিয়ে পড়বেন নীচে জীবনটা চিরতরে শেষ করে দেবার জন্য।

সোমবার বহুতল ভবনগুলোর ছাদে দাঁড়ানো সেই মানুষগুলো আসলে সত্যিকারের মানুষ ছিল না। ছিল ৮৪টি প্রমাণ আকারের ভাষ্কর্য। সবগুলোই পুরুষের। লন্ডন জুড়ে আত্মহত্যা বিষয়ে সচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

‘প্রজেক্ট এইটি ফোর’ নামের এই কর্মসূচির অধীনে মাত্র এক রাতে ভাষ্কর্যগুলো বসানো হয়েছে। আমেরিকান স্ট্রিট আর্টিস্ট মার্ক জেংকিন্স এবং আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কর্মরত দাতব্য সংগঠন ‘ক্যাম্পেইন এগেইনস্ট লিভিং মিজারেবলি’ (কাম)-এর ধারণা ও মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

Banglabid

কাম-এর তথ্য অনুসারে, যুক্তরাজ্যে ৪৫ বছরের কম বয়সী পুরুষদের সবচেয়ে বড় ‘হত্যাকারী’ এই আত্মহত্যা। দেশটিতে গড়ে প্রতি সপ্তাহে ৮৪ জন পুরুষ আত্মহত্যা করে। তাদের প্রতিনিধিত্ব করতেই এই ৮৪ ভাষ্কর্যের স্থাপনা।

কাম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন গানিং সিএনএন’কে বলেছেন, ‘সমাজ হিসেবে আমাদেরকে এই বিব্রতবোধ ও অস্বস্তিকে পেছনে ফেলে এগিয়ে আসতে হবে। আমাদেরকে এই ভয়াবহ ইস্যুর মুখোমুখি হতে হবে, এটা নিয়ে আলোচনা করতে হবে এবং একে ঠেকানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।’লন্ডন-ভাষ্কর্য-প্রজেক্ট এইটি ফোর-আত্মহত্যা-৮৪

জেংকিন্স সবসময়ই তার ভিন্নধর্মী ভাষ্কর্যের জন্য পরিচিত। তার শিল্পকর্মগুলো সহজেই পথচারীদের মনোযোগ আকৃষ্ট করে। এবারও তার ব্যতিক্রম নেই। প্রজেক্ট এইটি ফোর-এর জন্য ৮৪টি ভাষ্কর্য জেংকিন্স তৈরি করেছেন আরেক স্ট্রিট আর্টিস্ট স্যান্ড্রা ফার্নান্দেজের সহযোগিতায়।

Reneta

প্যাকিং টেপ দিয়ে তৈরি ভাষ্কর্য এবং প্রজেক্ট এইটি ফোর সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এর ওয়েবসাইটে।

ভাষ্কর্যগুলো মুখ ঢাকা অবস্থায় ব্রিটিশ টেলিভিশন নেটওয়ার্ক আইটিভি’র বেশ কয়েকটি ভবনের ছাদের সামনের দিকে একেবারে কিনারা বরাবর দাঁড় করানো হয়েছে। সেগুলো একইভাবে থাকবে ১ এপ্রিল পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যা
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT