লন্ডনের বাংলা রেডিও স্টেশন বেতার বাংলার ষষ্ঠ বর্ষপূর্তি হচ্ছে। এ উপলক্ষে ২০ মার্চ লন্ডনের রয়েল রিজেন্সি অডিটরিয়ামে সংগীতানুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে গান গাইবেন ফাহমিদা নবী, সেলিম চৌধুরী ও মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেতার বাংলা। লন্ডনের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় রেডিও স্টেশনটি।
জানা গেছে, আজ শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছেন ফাহমিদা নবী, সেলিম চৌধুরী ও মেহের আফরোজ শাওন। ২৬ মার্চ তারা দেশে ফিরবেন।








