তৈমুর আলী খান তো সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। আর এই মুহূর্তে বাবা-মায়ের সাথে লন্ডনে ছুটি কাটাচ্ছেন এই সেনসেশন। ঠিক তখনই আবারো ক্যামেরাতে বন্দি হলো এই স্টারকিড।
জানা গেছে, লন্ডন সফরে গিয়েও তৈমুর জুটিয়ে ফেলেছে খেলার সাথী। আর বর্তমানে সেই বান্ধবীকে নিয়েই খেলায় ব্যস্ত তৈমুর। এর মধ্যেই তৈমুরের খেলার সঙ্গীও সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।
সম্প্রতি তৈমুরের একটি ভিডিও নিয়ে চর্চা চলছে। যেখানে দেখা যাচ্ছে, কারিনা রয়েছেন। তবে তৈমুর খেলায় মগ্ন এক শিশুর সঙ্গে। কিন্তু কে এই শিশু?
এই শিশুও এক অর্থে স্টার কিড। কারণ সে এমটিভি রোডিসের জনপ্রিয় সঞ্চালক রণবিজয় সিংয়ের মেয়ে কায়ানাত। কায়ানাতের সঙ্গেই লন্ডনের পার্কে বসে খেলাধুলা করতে দেখা গেল তৈমুরকে।
ছেলেমেয়েদের খেলাধুলোর মাঝে কারিনাকেও দেখা গেছে। তাকে আড্ডা দিতে দেখা গেল কায়ানাতের মা প্রিয়াঙ্কা সিংয়ের সঙ্গে।
কিছুদিন আগেও তৈমুর-কায়ানাতকে নিয়ে চিড়িয়াখানায় যেতে দেখা গিয়েছিল কারিনা ও প্রিয়াঙ্কাকে। সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রকাশিত ছবি ও ভিডিও বরাবরের মতো আবারও ভাইরাল হয়। তবে বেশকিছু দিন যাবত তৈমুরকে নিয়ে মিডিয়ার মাতামাতিকে খুব একটা পছন্দ করছেন না সাইফ ও কারিনা। আর তাই তো লন্ডনেই কিছুদিন আগে তৈমুরের ছবি তুলতে এক ভক্তকে বাধা দিয়েছিলেন সাইফ।







