লঞ্চে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

নষ্ট হয়ে যাওয়া লঞ্চের ছবি, অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৩ জনে দাঁড়ালো।
ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে লাইফ সাপোর্টে থাকা রাসেল (৩৮) আজ দুপুর ১১.৪৫ মিনিটে মারা যান।
তার শরীরের ২৮ শতাংশ ও শ্বাসনালী পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছিল।
রাসেলসহ লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটউটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






