চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লজ্জা পান বেল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
ফুটবল
A A

অবশেষে টটেনহ্যামে ফিরে গিয়ে রিয়াল মাদ্রিদ ও তার খেলোয়াড়দের স্বস্তি দিয়ে গেছেন গ্যারেথ বেল। যতদিন মাদ্রিদে ছিলেন কী গণমাধ্যম বা দর্শক, কারও কাছেই ভালোবাসার পাত্র ছিলেন না। রিয়ালের সতীর্থদের সঙ্গেও তার উঠা-বসা খুব একটা মসৃন ছিলো এমনটাও বলা যাবে না। কারণ ওয়েলস তারকা নাকি স্প্যানিশ জানতেন না এবং কখনো শিখতেও চাননি। তবে সবকিছুকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন বেলের রিয়াল সতীর্থ লুকা মদ্রিচ।

পুরোপুরিভাবে কিন্তু বেল এখনো রিয়াল ছাড়েননি। এক মৌসুমের জন্য ধারে টটেনহ্যামে গেছেন কেবল। তবে সেই এক মৌসুমে খেলা পছন্দ হলে বেলকে পুরোপুরি নিজেদের করে নেবে তারই সাবেক ক্লাব। এর আগ পর্যন্ত বেলকে মদ্রিচের সতীর্থ বলাই চলে। অবশ্য টটেনহ্যামেও কিন্তু দুজনে একসঙ্গে খেলেছেন।

আর সতীর্থ হিসেবে সবরকম সমালোচনা থেকে বেলকে দূরে রাখতে চান মদ্রিচ। রিয়াল সমর্থকদেরও অনুরোধ করেছেন, ক্লাবটির হয়ে যে চার চ্যাম্পিয়ন্স লিগ, দুই লা লিগা ও একটি কোপা ডেল রে জিতেছেন বেল সেজন্যও যেন তাকে মনে রাখা হয়। ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে কথা বলতেন না, অবসরে একা একা গলফ কোর্টে পড়ে থাকতেন-এমন গুজবে কান না দেওয়ার অনুরোধ ব্যালন ডি’অরজয়ী মিডফিল্ডারের।

Banglabid

‘ আমি আমার পেশাদার জীবনের বেশিরভাগটা সময় গ্যারেথের সঙ্গে কাটিয়েছি। ও অসাধারণ একটা মানুষ। তবে কিছুটা লাজুক, অনেকটা আমার মত।’

‘তাকে ঘিরে যেসব কথা বলা হয় সেসব ঠিক না। শেষ কয়েক বছরের পারফরম্যান্স দিয়ে তাকে বিচার করা হচ্ছে অথচ রিয়ালের হয়ে যা দিয়েছে তা অসাধারণ এবং এজন্যই তাকে মনে রাখতে হবে যে ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছে।’

বেলের ভাষাগত ব্যাপার নিয়ে যেসব সমস্যা আছে সেগুলোও উড়িয়ে দিয়েছেন মদ্রিচ,’ বেল কখনোই ড্রেসিং রুমে সমস্যা তৈরি করেনি। সে দারুণ মানুষ। সে স্প্যানিশ জানে, আমাদের সঙ্গে মজা করেছে।’

Reneta

‘গত কয়েক বছর ধরে অনেক কিছু বলা হচ্ছে, সবাই ভুলে যাচ্ছে বেল কী ছিলো। আরও কয়েক বছর যাওয়ার পর সবাই বুঝতে আসলে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ একজন ছিলো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ বেললুকা মদ্রিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ বছরের এইচএসসি পরীক্ষা হচ্ছে না

পরবর্তী

মস্কো উৎসবের শেষ দিনেও ‘মায়ার জঞ্জাল’

পরবর্তী

মস্কো উৎসবের শেষ দিনেও ‘মায়ার জঞ্জাল’

দেশব্যাপী আজও ধর্ষণ-নিপীড়নবিরোধী বিক্ষোভ

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT