আসগর স্তানিকজাইয়ের ৬২ রানের ওপর ভর করে শ্রীলঙ্কার সামনে ১৫৪ রানের লড়াকু টার্গেট ছুড়ে দিয়েছে আফগানিস্তান।
টসে তিনি ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি আফগানদের। দলীয় ১২ রানেই ব্যাক্তিগত ৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ শেহজাদ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নূর আলীর সঙ্গে ৩২ রানের পার্টনারশিপ গড়েন করিম সাদিক।
দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সামিউল্লাহ শেনওয়ারি। তার ঝড়ো ইনিংসটি ছিলো ১৪ বলের। শেষ পর্যন্ত আফগানদের ইনিংস থামে ১৫৩ রানে।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন থিসারা পেরেরা।






