চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের উপর ছড়ি ঘোরাচ্ছেন নাঈম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরি তুলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন নাজমুল হাসান শান্ত। পরে বল হাতে প্রতিপক্ষকে শাসন করছেন নাঈম হাসান! ব্যাটসম্যানদের সাফল্যের পর এ স্পিনারের কল্যাণে খুলনায় শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় দিনে সুবিধাজনক স্থানে বাংলাদেশ ইমার্জিং দল।

শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৬০ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিনে ১২৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক শান্ত এদিন যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান, আউট হন ১৩৩ তুলে।

শান্তর পথ ধরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন দ্রুত ফিরলে হাল ধরেন আগের দিনের আরেক অপরাজিত জাকির হাসান, সঙ্গী তখন নাঈম। সপ্তম উইকেটে দুজনে যোগ করেন ৫৮ রান।

৪৯ করে জাকির ও নাঈম ৩৬ করে আউট হয়ে ফিরলে বেশি লম্বা হয়নি বাংলাদেশের ইনিংস। শেষদিকে ইয়াসিন আরাফাত ও তানভীর ইসলামের ছোট ছোট দুটি ইনিংস সাড়ে তিনশো পার করে ইমার্জিং টাইগাররা।

ব্যাট হাতে রান পাওয়ার পর বল হাতে শ্রীলঙ্কাকে একাই নাচাচ্ছেন নাঈম। তার ঘূর্ণিতে ৫৯ রানের মধ্যেই প্রথম ৪ উইকেট হারায় লঙ্কান ইমার্জিং দল। সবগুলো উইকেটই নিয়েছেন ডানহাতি স্পিনার একাই। বোলিং দিয়ে জানিয়ে রাখলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফেরার দাবিও।

দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে শ্রীলঙ্কা। পিছিয়ে আছে ২৫৯ রানে।

ট্যাগ: নাঈম হাসানবাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিতে পদায়ন

পরবর্তী

অপেক্ষা বাড়ছেই, পরের ম্যাচেও নেই মেসি

পরবর্তী

অপেক্ষা বাড়ছেই, পরের ম্যাচেও নেই মেসি

ভালোভাবে অনুশীলন করছি, বাকিটা নির্বাচকদের হাতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT