চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট লক্ষ্মীপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি, লক্ষ্মীপুর
A A

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে লক্ষ্মীপুরে চারটি আসনে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই বিভিন্ন দলের প্রার্থী, কর্মী ও সমর্থকদের বিরামহীন প্রচারণায় মুখর এই জেলার ৪টি নির্বাচনী এলাকা। 

ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্ব-স্ব নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

ভোটাররা বলছেন, আমরা দল বুঝি না, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, এমন সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদেরকেই এবার বেছে নিবেন তারা।

নির্বাচনকে ঘিরে প্রচার কাজে বাঁধা ও নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শনের পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে।

চারটি আসনে রয়েছে মহাজোট ও ঐক্যফ্রন্টসহ ২৪ জন প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আ.লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে।

নির্বাচনী প্রচার-প্রচারনায় বাঁধা, নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলা-মামলা দিয়ে নেতাকর্মীদের এলাকা ছাড়াসহ সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আনেন বিএনপি দলীয় প্রার্থীরা।

তবে শেষ পর্যন্ত অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে জেলার ৪টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি।

এসব অভিযোগ অস্বীকার করে সরকার দলীয় প্রার্থীরা বলছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই সব প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি। তবে সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে ভোটারা আবারও নৌকার প্রার্থীদেরকেই বিজয়ী করবে।

তবে ভোটারদের প্রত্যাশা, শেষ পর্যন্ত লক্ষ্মীপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনপ্রচারণালক্ষ্মীপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপহরণের ১ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

পরবর্তী

ফিরে দেখা ২০১৮: আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি

পরবর্তী

ফিরে দেখা ২০১৮: আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি

বছরজুড়ে বলিউড: বড় বাজেটে ফ্লপ, কম বাজেটে হিট

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT