চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
ছোট শিশু বাচ্চার ছবি, সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে আয়ান রহমান নামে ৪ বছরের শিশু সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ।

রোববার রাত ১১ টার দিকে সদর উপজেলার লাহারকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত শিশু স্থানীয় তেওয়ারীগঞ্জ এলাকার সৌদি প্রবাসী আজগর রহমান আজীমের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, সাবিনা ও তার ৪ বছরের শিশু আয়ানসহ যৌথ পরিবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের হাফিজ খাঁ এর বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। সম্প্রতি তাদের সংসারে আর্থিক সঙ্কট দেখা দেয়। স্বামী-স্ত্রীর সম্পর্কেও বিরোধ দেখা দেয়। রোববার সন্ধ্যায় মুঠোফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।

সাবিনার শ্বশুর হুমায়ুন কবির ও দেবর আবির জানান, সাবিনার সঙ্গে আজগরের মুঠোফোনে বাকবিতণ্ডার কিছুক্ষণ পর প্রতিদিনের মতো শিশু আয়ানকে নিয়ে নিজের শোয়ার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেন সাবিনা। সে সময় রুমের ভেতর বিকট শব্দ শুনে দ্রুত দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে সাবিনা আত্মহত্যার চেষ্টা করছে। খাটের উপর শিশু আয়ানের জবাই করা মরদেহ ও তার পাশে ধারালো বটি পড়ে আছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মহব্বত জানান, ডিভোর্স দেয়ার কথা শুনে সন্তানকে হত্যার পর মা নিজে আত্মহত্যার চেষ্টা করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগ: লক্ষ্মীপুরশিশু হত্যাসন্তানহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুশীলনে ফিরেছেন মেসি, চোখ গার্দিওলার ম্যানসিটিতে

পরবর্তী

হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সার ৩ আরোহী নিহত

পরবর্তী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বোর্ড, স্বাস্থ্যসেবা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সার ৩ আরোহী নিহত

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির থাকার চেয়ে ‘না থাকার’ সময়েই ভালো করছে বার্সা

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT