লক্ষ্ণীপুর-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিকল্পধারার প্রার্থী আব্দুল মান্নান।
রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর সব কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানানো হয়।
নৌকা প্রতীক নিয়ে বিকল্প ধারার প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আ.স.ম. আব্দুর রব পেয়েছেন ১৪ হাজার ৪৭৭ ভোট।







