চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষাধিক ইয়াবাসহ মা-ছেলে আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৩৬ অপরাহ্ণ ০৮, মে ২০২১
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার শহরে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

আটকরা হলো, কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকার শামসুল আলমের স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও ছেলে সাইফুল ইসলাম (২১)।

পুলিশ জানিয়েছে, শামশুল আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক ব্যবসায় তাকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন ) মো. সেলিম উদ্দিন বলেন, শনিবার ভোরে সাগরপথে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে পুলিশের একটি দল অভিযানে নামে। এক পর্যায়ে সকালে পুলিশের অভিযানকারি দলের সদস্যরা ইয়াবার চালানটি মধ্যম কলাতলী এলাকার স্থানীয় এক বাড়ীতে মজুদের খবর পায়।

‘এতে পুলিশ সন্দেহজনক বাড়ীটি ঘিরে ফেলে। পরে বাড়ীটির ভিতরে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় গৃহকর্তা শামসুল আলম পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ীতে অবস্থানকারি মা-ছেলেকে আটক করা হয়।’

Reneta

তিনি বলেন, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় শামশুল আলমের নেতৃত্বে সাগরপথে ইয়াবা পাচারকারি একটি চক্র সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে শামশুল আলমের ইয়াবা ব্যবসায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান মো. সেলিম উদ্দিন।

ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়ন উত্তর লম্বরী ০২ নং ওয়ার্ডস্থ মেরিন ড্রাইভ রোড থেকে ওসমান গনি (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ মাদক, যার আনুমানিক মূল্য পনেরো লাখ টাকা ও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেটকার উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাক্রিস্টাল মেথ আইসমাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT