চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউন: শর্ত সাপেক্ষে কিছু দোকান ও বাজার খোলার অনুমতি ভারতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে দ্বিতীয় দফার লকডাউন চলছে ভারতে। করোনাভাইরাস ঠেকাতে এ লকডাউন জারি হওয়ায় মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। সেদিকে লক্ষ্য রেখে কয়েকদিন আগে লকডাউন কিছুটা শিথিল করেছিলো কেন্দ্রীয় সরকার। তারই ধারাবাহিকতায় এবার শর্ত সাপেক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও আরও কিছু জিনিসের দোকান ও বাজার খোলার ক্ষেত্রে ছাড় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আওতায় থাকা কিছু দোকান খোলা যাবে। খোলা যাবে এলাকা ভিত্তিক দোকান-বাজারও। তবে শপিং মলগুলো খোলা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছে সরকার।

আরও জানানো হয়, এ আইনের আওতায় সেই সব এলাকায় দোকান ও বাজার খোলা যাবে, যেখানো করোনা সংক্রমণ নেই। সংক্রামক এলাকা বা হটস্পটে আগের মতোই কঠোর লকডাউন ব্যবস্থা জারি থাকবে। জরুরি পরিষেবা ছাড়া খোলা যাবে না দোকান-বাজারও। ই-কমার্স সংস্থাগুলো শুধুমাত্র নিত্যপ্রয়াজনীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে। মদের দোকান বন্ধ থাকবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দোকান-বাজার খোলার অনুমতি দিলেও সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে, বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, দোকানগুলোতে রাখা যাবে ৫০ শতাংশ কর্মী। এই নিয়ম গ্রামীণ এলাকার পাশাপাশি শহর এলাকার জন্যও প্রয়োগ হবে। শপিংমলের সঙ্গে যুক্ত নয় এমন দোকান খোলা যাবে শর্ত মেনে।

ভারতে প্রথমে ২১ দিনের টানা লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দ্বিতীয় দফায় ১৯ দিনের লকডাউন শুরু হলেও ২০ এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয় লকডাউন। কৃষি, জরুরী উৎপাদন, পরিবহণসহ ২১টি ক্ষেত্রে কিছুটা বিধি নিষেধে নমনীয় করা হয়। একই সঙ্গে, বেশ কিছু সরকারি অফিসও সচল করা হয়। তবে তা স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব মেনে চলেই করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT