চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে বিনা মাশুলে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৯, মে ২০২০
অর্থনীতি
A A

লকডাউনে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য রাজধানী ঢাকায় পাইকারি বাজারে বিনা মাশুলে পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ নামে একটি সার্ভিস চালু করেছে ডাক অধিদপ্তর।

শনিবার প্রাথমিকভাবে মানিকগঞ্জ হরিরামপুর ‍উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে এই সেবাটি চালু করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায় বেইলী রোডে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন।

এই সেবার আওতায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কৃষক ঘরে বসেই তার বিক্রয়লব্ধ পণ্যের টাকা পেয়ে যাবেন। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন।

মন্ত্রী উদ্বোধনী বক্তৃতায় বলেন, দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানী ফেরত ডাক অধিদপ্তরের গাড়িগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এতে সরকারের অতিরিক্ত কোন খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা চালু করা হবে।

Reneta

তিনি এসময় কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী আমাদের কৃষি উৎপাদনকে সচল ও সজিব রাখতে এবং কৃষি উৎপাদনের মধ্য দিয়ে দেশে যাতে খাদ্য সংকট না হয় সে জন্য কৃষিখাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ডাক বিভাগের পক্ষ থেকে আমরা এই অভিপ্রায় বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই।

মন্ত্রী বলেন, আমরা উপলব্ধি করছি যে, লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে কৃষক সবচেয়ে বেশী বিপন্ন অবস্থায় আছে। কৃষক পণ্য উৎপাদন করছে কিন্তু এই পণ্য বাজারজাত করতে পারছেন না। শাকসবজি পচনশীল পণ্য দীর্ঘ দিন ধরেও রাখা যায় না। প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিদ্যমান সংকটে বিনা মাশুলে রাজধানী ঢাকায় পণ্য পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার আমরা চেষ্টা করছি।

সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সে ঝিটকা বাজার প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পরিচালক এসএম হারুনুর রশিদ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জহিরুল হক ,বাংলাদেশ কৃষক লীগ প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ কৃষিপণ্য উৎপাদনকারি কৃষক প্রতিনিধিবৃন্দ।

ঝিটকা বাজার থেকে ফ্রি সার্ভিসের আওতায় প্রথম দিন ১২০০ কেজি পিয়াজ, ৬০ কেজি কাঁচামরিচ, ৮০ কেজি বেগুন, ৬০ কেজি করলা, ৬০ কেজি চিচিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি জিংগা, ৬০ কেজি ঢেঁড়স, ১২০ কেজি শসা এবং ১৮০টি মিষ্টি কুমড়া নিয়ে কৃষক বন্ধু ডাক সেবার গাড়ী ঢাকার উদ্দেশ্যে সকাল ১০ টায় যাত্রা শুরু করে। এই সব কৃষিপণ্য গাবতলী কৃষিবাজার এবং মিনাবাজার ধানমন্ডিতে পৌছে দেয়া হবে। মিনাবাজার, চালডাল এবং পার্কিং বাজার কৃষকদের এই সব পন্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সরাসরি ক্রয় করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তফা জব্বারলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT