চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘র‌্যামপেজ’ নিয়ে সিনেপ্লেক্সে আসছেন রক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

হলিউডের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে ডোয়াইন জনসন এক আকর্ষণীয় নাম। একসময়ের রেসলিংয়ের জনপ্রিয় ‘দ্য রক’ এখন সিনেমাজগতেও আলোচিত তারকা। রেসলিংয়ের মতো সিনেমায়ও বাজিমাত করেছেন তিনি। ২০০১ সালে ‘দ্য মাম্মি রিটার্নস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে যাত্রা শুরু করেন। প্রথম ছবিতেই দর্শকদের দারুণ সাড়া পান।

এরপর প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজসহ বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে। এযাবৎ সিনেমা থেকে প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে রীতিমত আলোচনাও তৈরি করেন তিনি। ২০০২ সালে ‘দ্য স্করপিয়ান কিং’ ছবিতে সাড়ে পাঁচ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছিলেন!

২০১৬ সালে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিলেন তিনি। সবমিলিয়ে দিনে দিনে হলিউডের তার সাফল্যের পারদ উপরের দিকে উঠছে। বাড়ছে ছবির সংখ্যাও। গেল ডিসেম্বরে বড়দিন উপলক্ষে মুক্তি পায় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ‘জুমানজি’ সিরিজের নতুন এ ছবিটি বেশ ভালো সাড়া অর্জন করে দর্শকদের। প্রায় ৯৫০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে তার আরেকটি ছবি। এ ছবির নাম ‘র‌্যামপেজ’।

Banglabid

বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর এ ছবি মুক্তি পেতে যাচ্ছে ১৩ এপ্রিল। আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি দিচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স। ব্র্যাড পেটন পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে থাকছেন ডোয়াইন জনসন। তার সঙ্গে আরো রয়েছেন নাওমি হ্যারিস, মার্লে শেলটন, জেফ্রি ডিন মরগ্যান, জেইক লেসি প্রমুখ। বিধ্বংসী এক দানব গরিলাকে ঘিরে সিনেমার কাহিনী।

প্রিমাটোলজিস্ট ডেভিস ওকোয়ে জন্মের পর থেকে গরিলাটিকে লালন-পালন করেন। একবার তার উপর একটি পরীক্ষা চালানোর পর সে রূপান্তরিত হয় বিশালাকার ভয়ানক এক দানবে। ক্রমান্বয়ে সে তার ধ্বংসলীলা চালিয়ে যায়। একের পর এক শহর, স্থাপনা ধ্বংস করতে থাকে। ওকোয়ের টিম নানারকম চেষ্টা চালায় তাকে নিয়ন্ত্রনে আনার। কিন্তু কোনো কিছুতেই আটকানো যায় না তাকে। শুরু হয় তার হাত থেকে পৃথিবীকে রক্ষার ভয়ঙ্কর এক লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে এ লড়াইয়ে? সেটাই দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রকলিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মেহেরপুরে লোকসানের মুখে পেঁয়াজ চাষি

পরবর্তী

জুভেন্টাসের পেনাল্টি বিরোধিতার মানে বুঝছেন না রোনালদো

পরবর্তী

জুভেন্টাসের পেনাল্টি বিরোধিতার মানে বুঝছেন না রোনালদো

ফাইল ফটো

আন্দোলন স্থগিত, প্রধানমন্ত্রীকে অভিনন্দন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT