জঙ্গি তৎপরতায় নিখোঁজ সন্দেহে ২’শ ৬১ জনের প্রাথমিক তালিকা হালনাগাদ করে ৬৮ জনকে নিখোঁজ উল্লেখ করে নতুন তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে র্যাবের ফেসবুক পেইজে নতুন এই হালনাগাদ তালিকা প্রকাশিত হয়। দেশব্যাপী র্যাবের সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে এখন পর্যন্ত ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
ফেসবুক পেইজে ‘হালনাগাদ নিখোঁজ তালিকা’ শিরোনামে নিখোঁজদের ছবিসহ তালিকা প্রকাশিত হয়।
তালিকার সঙ্গে দেয়া বিবৃতিতে জানানো হয়, গত ২০ জুলাই ২০১৬ তারিখে র্যাবের ফেইসবুক পেইজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছে বলে তথ্যে পাওয়া যায়।
‘দেশব্যাপী র্যাব কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে অদ্যবধি ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া যায়’।
২’শ ৬১ জনের প্রাথমিক তালিকা নিয়ে সমালোচনার জবাবে পুলিশের এই বিশেষায়িত সংস্থাটি জানায়, র্যাব কর্তৃক এই তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া।
এই তালিকা প্রকাশের পর কোন ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা উক্ত তালিকার বাহিরে যদি কারো কাছে কোন নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে র্যাব।
নিখোঁজদের ছবিসহ তালিকা দেখতে ক্লিক করুন: https://drive.google.com/file/d/0B-URJ9fCf0TbdGNrcVBkMktReDg/view







