চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিং ভাবনায় আফগানদের বিপক্ষে ‘সেরা দল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২০, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের সঙ্গে সিরিজ হলেও নতুন কাউকে বাজিয়ে দেখার সুযোগ নেই। কারণ র‌্যাঙ্কিং। টি-টুয়েন্টি ফরম্যাটে টাইগারদের অবস্থান দশে আর আফগানরা আটে। নির্দিষ্ট ফরম্যাটে শক্তিশালী দলের বিপক্ষে তো আনকোরা কাউকে খেলানোর ঝুঁকি নেয়া যায় না। সেটি নিচ্ছে না টিম ম্যানেজমেন্টও। সেরা দল নিয়েই তাই আফগান-বধে ভারতের দেরাদুন যাচ্ছে বাংলাদেশ।

সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের বিষয়টি আফগান সিরিজ চূড়ান্ত হওয়ার আগে থেকেই আলোচনায় ছিল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে আফগান সিরিজে বিশ্রামে যেতে পারেন তামিম-মুশফিকদের মতো ক্রিকেটাররা, এমন কথা শোনা যাচ্ছিল।

টিম ম্যানেজমেন্টের মধ্যেও ছিল নানা মত। সিরিজের সূচি চূড়ান্ত হতেই উবে গেছে সেসব প্রসঙ্গ। প্রাথমিক দলে নাজমুল হোসেন শান্তর মতো তরুণ, ইয়াসিন আরাফাত মিশুর মতো নবীনরা থাকলেও নিধাস ট্রফির দলে থাকা ক্রিকেটারদের উপরই ভরসা রেখে আরেকটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষ সিরিজ থেকে বাদ পড়েছেন ইমরুল, সোহান, তাসকিন। ফিরেছেন মোসাদ্দেক হোসেন। বদল এটুকুই।

দলে খুব বেশি পরিবর্তন না আনা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন যে ব্যাখ্যা দিলেন তাতে থাকল র‌্যাঙ্কিং-ভাবনা, ‘এই জায়গাতে আমরা ওই (নতুন খেলোয়াড়) চিন্তা-ভাবনায় যাইনি। কারণ প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টুয়েন্টিতে আমরা র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে আছি। এ কারণেই আমাদের সেরা দলটা পাঠানোর চিন্তা-ভাবনা করেছি। সামানে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। ওখানেও টি-টুয়েন্টি আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে।’

দীর্ঘদিন ধরেই টি-টুয়েন্টি ফরম্যাটে দল হয়ে উঠতে পারছিল না বাংলাদেশ। নিধাস ট্রফিতে সাফল্যের (রানার্সআপ) পর টি-টুয়েন্টি দলের একটি ছায়া দেখতে পাচ্ছেন মিনহাজুল। ঘুরেফিরে এই দলটাই টি-টুয়েন্টি খেলবে সে ইঙ্গিতও দিয়ে রাখলেন প্রধান নির্বাচক।

‘নিধাস ট্রফির পর টি-টুয়েন্টি দলটা আমরা অনেকটাই পেয়ে গেছি। কিছুদিন আগেও এ ব্যাপারে আমরা পিছিয়ে ছিলাম। এই ফরম্যাটে বুঝতে পেরেছি কোথায় আমাদের শক্তির জায়গাগুলো। আর কোথা দুর্বলতা। যার কারণে খুব বেশি পরিবর্তনে যাইনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT