ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে তৃতীয় রাউন্ডের ম্যাচে ফরাসি তারকা গেইল মানফিলসের বিপক্ষে ৪-৬, ৬-৩ ও ৬-১ সেটে হেরে আসর থেকে ছিটকে গেছেন রাশিয়ান তারকা ড্যানিল মেদেভেদেভ। এ হারে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর মুখে ২৬ বর্ষী রুশ টেনিসার।
মেদভেদেভের হারের পর ফের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবে ভ্যাকসিন ইস্যুতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ না নেওয়া সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা মেদভেদেভের বিপক্ষে ২ ঘণ্টা ৬ মিনিট লড়ে জয় নিশ্চিত করে ৩৫ বর্ষী ফরাসি। এর আগেও ২০০৯ সালে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা রাফায়েল নাদালকে হারিয়েছিলেন মানফিলস। দুর্দান্ত পারফরমেন্সে আলো ছড়িয়ে স্ট্যান্ডে বসা ইউক্রেনীয় স্ত্রীর এলিনা স্বিতোলিনার দিকে উল্লাসের ইঙ্গিত করেন।
‘বছরের শুরুটা দুর্দান্ত করতে পেরেছি। এখন নিজেকে শক্তিশালী অনুভব করেছি। আমার দিনে আমি যে কারো জন্যই কঠিন প্রতিপক্ষ। অনেক বছর পর আমি আবার টেনিসের শীর্ষ তারকাকে হারালাম। আমি এখন বেশ খুশি।’
তিন সপ্তাহ আগে জোকোভিচকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে জায়গা করে নেন মেদভেদেভ। এমন হারে বেশ হতাশ মেদভেদেভ। প্রতিশ্রুতি দিয়েছেন আসছে মিয়ামি ওপেনে র্যঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করার।
‘আমি জানি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে যাচ্ছি। তবে আমার সামনে মিয়ামি আছে যেখানে, আমি শীর্ষস্থান ফিরে পেতে পারি। আমি মিয়ামিতে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করি। তাই সেখানে ভালো খেলে আবার শীর্ষস্থানে ফিরার চেষ্টা করব। আমার দিনে আমাকে পরাজিত করা সত্যিই অনেক কঠিন। আজকের দিনটি আমার ছিল না।’








