চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে অধিনায়ক না করলে ভারতের ‘ক্ষতি’ দেখছেন গম্ভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সকে পঞ্চম আইপিএল শিরোপা জিতিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাতে নেতৃত্বে কোহলি নাকি রোহিত সেরা সেই বিতর্কে নতুন করে যেন ঘি পড়ল। ভক্তরা প্রথমে আগুনটা জ্বেলেছিলেন, সেটা উস্কে দিলেন গৌতম গম্ভীর। কোহলিকে সরিয়ে ভারতের সাদা বলের ক্রিকেটে রোহিতকে নেতৃত্বে বসানোর দাবি তুলেছেন কলকাতা নাইট রাইডার্সকে দুবার আইপিএল জেতানো দলনেতা।

মাত্র আট বছরের মধ্যে পাঁচবার আইপিএল জিতেছে রোহিতের দল মুম্বাই। ভারতের জার্সিতে যে কটা ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন, তাতেও সাফল্য অভাবনীয়। অন্যদিকে কোহলি অধিনায়ক হিসেবে আইপিএলে অনেকটাই নিষ্প্রভ। দেশের জার্সিতে বহু দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও অধিনায়ক হিসেবে কোনো আন্তর্জাতিক ট্রফি নেই তার শোকেসে।

স্বাভাবিকভাবেই মুম্বাই ইন্ডিয়ান্স পঞ্চমবার আইপিএল জেতার পর প্রশ্ন উঠছে, এবার কি ভারতের সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের অধিনায়ক হওয়া উচিৎ? প্রশ্নটা সবার আগে যিনি তুললেন তিনি গৌতম গম্ভীর। ক্রিকইনফোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এরপরও রোহিতকে অধিনায়ক না করা হলে ভারতেরই লোকসান হবে।

‘রোহিত অধিনায়ক না হলে তাতে ভারতেরই ক্ষতি হবে, তার নয়। আমি জানি একজন অধিনায়কের কাছে ভালো দল থাকলে তবেই সে ভালো পারফর্ম করে। কিন্তু একটা পরিমাপকাঠি তো থাকতে হবে এবং সেটা সবার জন্য এক হওয়া উচিৎ। রোহিত তার দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছে।’

বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়কত্বই কোহলির হাতে। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শিরোপা জেতার সৌভাগ্য তার হয়নি, একইভাবে কখনোই আইপিএলও জেতা হয়নি তার। এমনকি খেলোয়াড় হিসেবেও নয়। সদ্য শেষ হওয়া আইপিএলে ধুঁকতে ধুঁকতে এসে এলিমিনেটরে বাদ গেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোহলিকে খোঁচা মেরে রোহিতকে ভারতের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন গম্ভীর। একইসঙ্গে দলের প্রয়োজনে ভারতের নেতৃত্ব ভাগাভাগি করতে কোনো দোষ দেখছেন না বর্তমানে রাজনীতিতে ব্যস্ত থাকা সাবেক বাঁহাতি ব্যাটসম্যান, ‘কেউই খারাপ না। রোহিত সাদাবলের ক্রিকেটে নিজের আর বিরাটের নেতৃত্বের ফারাকটা বুঝিয়ে দিয়েছে। একজন পাঁচবার শিরোপা জিতেছে আর একজন একবারও না। আমি এটা বলছি না যে কোহলি খারাপ অধিনায়ক। ’

Reneta

মঙ্গলবারের জয়ের পর রোহিতের প্রশংসা যে গম্ভীর একাই করেছেন সেটা কিন্তু নয়। তার একসময়ের সতীর্থ বীরেন্দ্রর শেবাগও বলছেন, রোহিতই টি-টুয়েন্টির সেরা অধিনায়ক। তার টুইট, ‘এখন এভাবে সবাইকে ধুঁয়ে দেয়ার অভ্যেস করে ফেলেছে মুম্বাই। বিশ্বের সেরা টি-টুয়েন্টি দল। এবং রোহিত বিশ্বের সেরা টি-টুয়েন্টি অধিনায়ক।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের গলাতেও একই সুর। বলছেন, ‘প্রশ্নাতীতভাবেই ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক হওয়া উচিৎ রোহিতের। ও দুর্দান্ত নেতা এবং সবার সঙ্গে সমন্বয় রেখে চলতে পারে। ও জানে টি-টুয়েন্টিতে ম্যাচ কীভাবে জিততে হয়। এতে বিরাটেরও সুবিধা হবে, ক্রিকেটার হিসেবে সে নিজেকে মেলে ধরতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গৌতম গম্ভীরবিরাট কোহলিরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT