চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের নিয়ে আসছে ফিচার ফিল্ম

আসিফ রহমান খানআসিফ রহমান খান
২:১৭ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

রোহিঙ্গাদের নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন নির্মাতা জসীম আহমেদ। নাম ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’। সোমবার এই চলচ্চিত্রসহ নানা বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বললেন এই নির্মাতা।

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফিচার ফিল্ম নির্মাণ করছেন। এখন কী অবস্থায় আছে?
রোহিঙ্গা ইস্যু নিয়ে দুইটা ফিচার ফিল্ম করছি। একটা অরিজিনাল ডকুমেন্টারি আরেকটা ফিকশন। দুইটা দুই অ্যাঙ্গেল থেকে দেখানো হবে। একটার সাথে আরেকটা কোন মিল থাকবে না। ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’র দৈর্ঘ্য ৫ মিনিট। এডিটিং শেষ হয়েছে। এখন সাউন্ডের কাজ চলছে।

শুরুটা কীভাবে?
আমরা এক বছর ধরে আসা যাওয়া করছি সেখানে। দু’মাস আগে যা দেখেছি এখন তার চিত্র ভিন্ন। আগে নিবন্ধিত ক্যাম্প ছিল, এর বাইরেও অনিবন্ধিত ক্যাম্প ছিল যাতে সাধারণ ভাবেই ছিল মানুষ। আজকের মতো এতো ভয়াবহ ছিল না। তাই পুরো প্রজেক্ট আমাদের নতুন করে সাজানো হচ্ছে। এখন শুটিংয়ের কথা অন্যভাবে ভাবতে হচ্ছে। তবে এই মাসের ২২ তারিখ আরেকটা লটের কাজ শুরু হবে। আসলে সময় ধরে করার মতো না এই ফিচার ফিল্ম। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন চিত্র তুলে ধরতে হয়। তবে আগামী সপ্তাহে ছোট করে একটা মোবাইল কনটেন্ট ছাড়বো। রাজনীতির প্রেক্ষাপট, বিশ্ব রাজনীতির কথা, এবং এই ইস্যুতে বড় বড় নেতা যারা নীরবতা পালন করছেন তাদেরকে নিয়েই এই কনটেন্ট।

আপনার মূল লক্ষ্য কী?
এখানে পৃথিবীর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরাও চাপে আছি। আর বিশ্বের কাছে মানবাধিকার লঙ্ঘনের গল্প তুলে ধরাটাই আমার মূল লক্ষ্য। তারা যেন মিয়ানমারকে চাপ দেয়। তাদের সমস্যা আমরা কেন বইবো? এসব জানানোই আমার লক্ষ্য।

এই ইস্যুতে আপানর মতামত?
এই সমস্যার জন্য আমাদের দেশ ভুগবে, পরবর্তী প্রজন্ম ভোগ করবে, জাতীয় নিরাপত্তার জন্য এটা ভালো কিছু না। আমাদের দেশে অনেক বছর ধরে এটার ক্ষতিকর প্রভাব থাকবে। আমি চাই এখান থেকে এই সমস্যা সরে যাক।

কীভাবে মুক্তি পাবে আপনার চলচ্চিত্র?
‘দাগ’ যখন বানিয়েছিলাম তখন আমার টার্গেট অডিয়েন্স ছিল বাংলাদেশের মানুষ। কারণ গল্পটা ১৯৭১ সালের। আর এই ফিচার ফিল্মের গল্পটা মানবাধিকার লঙ্ঘনের। আর তা বিশ্বকে জানানোর জন্য বানানো হচ্ছে। আমরা যখন ফিচার ফিল্মের পরিকল্পনা করেছিলাম তখন কিন্তু এত ফোকাস ছিল না বিশ্ব মিডিয়ায়। কিন্তু এখন ভয়াবহ পরিস্থিতির কারণে নজর পড়েছে সবার। তাই গ্লোবাল ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করেই এটা নির্মাণ করছি। সেই কথা মাথায় রেখে ফিচার ডকুমেন্টারি পুরোটাই হবে ইংরেজি ভাষায়। তবে ফিকশন হবে বাংলায়।

Reneta

এটি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কি?
আমাদের সমস্যায় পড়ার কিছু নেই। কারণ আমাদের দেশ, আমদের চেনা জানা পথ, সবকিছুই আমাদের। আসলে আমরা সমস্যা না করলে সমস্যা হওয়ার কিছু নেই। আমাদের কাজের ক্ষেত্রে আমরা সতর্কভাবে এগোচ্ছি। আমাদের দেশের স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করছি।

কান উৎসবে আপনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ এর অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন।
মূল প্রতিযোগিতায় ছিল না ‘দাগ’। কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে ছিল এটি। খুব একটা বড় অর্জন না এটা। তবে ওখানে যাওয়ার পর বুঝতে পেরেছি এই শর্ট কর্নার বানানো হয়েছে তরুণ নির্মাতাদের জন্য। যাদের ট্রেনিং দেওয়া হবে, টিপস দেওয়া হবে। এবং ধরেই নেওয়া হয় এখানে অংশগ্রহণকারী তরুণ নির্মাতারাই আগামীর বড় নির্মাতা। আসলে এখানে নির্মাতা নয়, একজন ছাত্র হিসেবে লাভবান হবেন। অনেক কিছু শেখার আছে। গ্লোবাল মার্কেট ধরতে তরুণ নির্মাদের সহায়তা করবে এটি। আমাদের দেশে ভালো নির্মাতা আছে, কিন্তু ওই পর্যায়ে যাওয়ার জন্য তাদের ইচ্ছে বা জানার অভাব রয়েছে। দেখুন আমাদের দেশের ছবি যে গ্লোবাল কনটেন্ট হতে পারে তা ‘দাগ’ এর ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছে।

আপনার পরবর্তী পরিকল্পনা?
রোহিঙ্গা গত বছরের প্রজেক্ট। ইচ্ছে ছিল এই বছরের মধ্যে শেষ করা। কিন্তু বারবার পরিস্থিতির পরিবর্তনের জন্য পেছাতে হচ্ছে। এই গল্পের আগে থেকেই আমাদের হাওড় নিয়ে গল্প লেখা শুরু করছিলাম। যেটা আমার ড্রিম প্রজেক্ট। আপাতত আর কিছু না বলাই ভালো। সময় হলে সব জানাবো।

Jui  Banner Campaign
ট্যাগ: জসীম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সিসিসিএফের আলোচনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT