চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: ৭ শীর্ষ বর্মি সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের ৭ জন শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ওই নিষিদ্ধ কর্মকর্তাদের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা জেনারেলও রয়েছে।

ইইউ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় ওই ৭ জনের সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞার সময় তারা ইইউভুক্ত দেশগুলোতেও ভ্রমণ করতে পারবেন না।

এছাড়া মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইইউ। সেই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দান ও প্রশিক্ষণে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

মিয়ানমারের নতুন আংশিক গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জানাতে ২০১২ সালে দেশটির ওপর আগে থেকে আরোপিত অবরোধগুলো তুলে নিয়েছিল ইইউ। এবার রোহিঙ্গা ইস্যুতে আবারও নিষেধাজ্ঞা আরোপ করে নিজ কূটনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিলো বহুজাতিক এই সংস্থা।রোহিঙ্গা-মিয়ানমার-ইইউ

এর আগে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর বেশকিছু সাক্ষ্য-প্রমাণ পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে। বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংস্থার জোট এই তথ্যগুলো পাঠিয়েছে। নির্মম নির্যাতনের মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের পালাতে বাধ্য করার বিষয়টি তদন্তে চাপ দেয়ার কাজ করছে সংস্থাগুলো।

Reneta

এ নিয়ে চলতি সপ্তাহে হেগে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন আইসিসি বিচারপতিরা। সেখানেই এসব সাক্ষ্য-প্রমাণ নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত আলোচনা শুরু হয়। আইসিসির পক্ষ থেকে মিয়ানমারকে ২৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর খণ্ডন করার জন্য এবং প্রমাণ করার জন্য যে, রোহিঙ্গা ইস্যুতে আইসিসির হস্তক্ষেপের কোনো এখতিয়ার নেই।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।রোহিঙ্গা-মিয়ানমার-সেনাবাহিনী

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত বহু মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনইউচসিআর-এর তথ্য অনুসারে, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সহিংসতায় হাজার খানেকের বেশি রোহিঙ্গা মারা গেছে। যদিও মিয়ানমার সেনাবাহিনীর দাবি, সংখ্যাটি মাত্র ৪শ’।

তবে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (মেডিসিনস স্যানস ফ্রন্তিয়েরস – এমএসএফ)-এর দাবি, ২৫ আগস্ট সহিংসতা ছড়ানোর পরবর্তী একমাসেই প্রায় ৭ হাজার রোহিঙ্গা নিহত হয়েছিল।রোহিঙ্গা-মিয়ানমার-ধর্ষণ-গণহত্যা-আইসিসি

প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ওপর জরিপ চালিয়ে এই আনুমানিক হিসেবের কথা জানিয়েছে সংস্থাটি।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। অন্যদিকে একে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর ‘জাতিগত নিধন কর্মসূচি’ বলে বর্ণনা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT