চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্মি সেনাদের বিরুদ্ধে ধর্ষণ-গণহত্যার প্রমাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-ধর্ষণ-গণহত্যা-আইসিসি-আইসিসির হাতে প্রমাণ

মিয়ানমারে রোহিঙ্গা নারীদের গাছের সাথে বেঁধে দিনের পর দিন দলবদ্ধ ধর্ষণ আর পুরুষদের দলে দলে জীবিত অবস্থায় গণকবরে ফেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার মতো ভয়াবহ সব নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।

এবার সেসব অপরাধের বেশকিছু সাক্ষ্য-প্রমাণ পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে।

বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংস্থার জোট এই তথ্যগুলো পাঠিয়েছে। নির্মম নির্যাতনের মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের পালাতে বাধ্য করার বিষয়টি তদন্তে চাপ দেয়ার কাজ করছে সংস্থাগুলো।

এ নিয়ে চলতি সপ্তাহে হেগে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন আইসিসি বিচারপতিরা। সেখানেই এসব সাক্ষ্য-প্রমাণ নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত আলোচনা শুরু হয়।রোহিঙ্গা-মিয়ানমার-ধর্ষণ-গণহত্যা-আইসিসি-আইসিসির হাতে প্রমাণ

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান সেসব দলিলাদি দেখার সুযোগ পেয়েছে। মামলার তদন্তে এসব তথ্য-প্রমাণ ব্যবহৃত হবে।

আইসিসির তদন্তের জন্য আইনি যুক্তিতর্ক উপস্থাপনের নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী ফাতৌ বেনসৌদা। এর আগে রোহিঙ্গা ইস্যুতে এমন কোনো মামলা বিবেচনায় আনা হয়নি আইসিসিতে। এর কারণ, মিয়ানমার আন্তর্জাতিক আদালতটির সদস্য রাষ্ট্র নয়। ফলে দেশটি আইসিসির কাছে জবাবদিহি করতে বাধ্য নয়।

কিন্তু বেনসৌদা যুক্তি দেখিয়ে বলেন, মিয়ানমার সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশ আইসিসির সদস্য। তাই বাংলাদেশের সীমান্তে যদি আরেকটি দেশ তাদের জনগোষ্ঠীকে জোর করে ঢুকতে বাধ্য করে, তবে সেটি অবশ্যই আইনগতভাবে আইসিসির বিচারের এখতিয়ারে পড়ে। বাংলাদেশে যদি কোনো অপরাধের ঘটনা ঘটে, বা বাংলাদেশের সঙ্গে কোনো অন্যায্যতা ঘটে, তবে তার অনুসন্ধান এই আদালত করতেই পারেন।রোহিঙ্গা-মিয়ানমার-ধর্ষণ-গণহত্যা-আইসিসি-আইসিসির হাতে প্রমাণ

এই পরিপ্রেক্ষিতে নৃশংসভাবে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার ঘটনা তদন্ত করার ক্ষমতা আইসিসির আছে। এভাবে এই আদালত মিয়ানমারকে জবাবদিহিতার অধীনে আনতে পারেন বলে যুক্তি দেখান এই আইনজীবী।

ফাতৌ বেনসৌদার এই যুক্তি গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এর প্রেক্ষিতে মিয়ানমারকে ২৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর খণ্ডন করার জন্য এবং প্রমাণ করার জন্য যে, রোহিঙ্গা ইস্যুতে আইসিসির হস্তক্ষেপের কোনো এখতিয়ার নেই।রোহিঙ্গা-মিয়ানমার-ধর্ষণ-গণহত্যা-আইসিসি-আইসিসির হাতে প্রমাণ

তবে মিয়ানমার সরকার এই প্রস্তাব সাদরে গ্রহণ করবে না বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কেননা গত বুধবারই দেশটির ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির কার্যালয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে, সু চি ‘দেশের বাইরে থেকে আসা ঘৃণাসূচক বক্তব্যকে’ তীব্র ভর্ৎসনা করেছেন। কেননা এসব বক্তব্য রাখাইনের মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে টানাপোড়েনকে উস্কানি দিচ্ছে।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিশ্বকাপ বোঝাই’ মাদক আটক!

পরবর্তী

শিশু হৃদয়ের সন্ধান চায় পরিবার

পরবর্তী

শিশু হৃদয়ের সন্ধান চায় পরিবার

‘রঙিন পাতা’য় ইরফান সাজ্জাদের সঙ্গে সৈয়দ ইকবাল

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT