চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিমাংসা না হলে রোহিঙ্গাদের স্রোত থেকে আমাদের মুক্তি নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত উত্তাল মিয়ানমার। সেই প্রভাব এসে পড়ছে বাংলাদেশের উপরও। কয়েকদিন আগে মিয়ানমারের পুলিশ পোস্টে রেহিঙ্গাদের হামলা আরো বেশি সমস্যা তৈরি করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। তার আগে ও পরে রোহিঙ্গাদের উপরে চলে প্রবল নির্যাতন। আর তারই জের ধরে তারা চলে আসছে বাংলাদেশে।

এ বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্লগার ও অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম গণহত্যার শিকার বাংলাদেশের বাঙালিরা প্রাণ বাঁচাতে লাখে লাখে গিয়ে ঢুকে পড়ে ভারতে। যদি পূর্বপাকিস্তানকে বাংলাদেশে রূপান্তর করা না যেত, তাহলে এই উদ্বাস্তুদের ভার ভারতকেই বহন করতে হতো বছরের পর বছর। তাই ভারত কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বাঙালিদেরকে সামরিক সহায়তা দেয়া শুরু করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে ভারত এই বিপুল শরণার্থীর চাপ থেকে নিজের ইকোনমিকে মুক্ত করে।

এরপরে তিনি লিখেছেন, ভারত এই একই কাজ আশির দশকে করেছে শান্তিবাহিনীকে পেট্রোনাইজ করে। দীর্ঘদিন পাহাড়ে সামরিক বাহিনীকে যুদ্ধাবস্থায় রাখতে রাখতে বিরক্ত বাংলাদেশ সরকার তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তায় একটা শান্তিচুক্তি করে পাহাড়ের অশান্তি কমিয়ে আনতে সক্ষম হন। শরণার্থী পাহাড়ি জনগোষ্ঠির এক বড় অংশ বাংলাদেশে ফেরত আসে এবং ভারতের উপর চাপ কমে যায়।

সবশেষে তিনি লিখেছেন, মিয়ানমার চায় রোহিঙ্গাদের পুরো জনগোষ্ঠির দায়ভার বাংলাদেশ সরকার নিক। আবেগকে সরিয়ে রেখে যুক্তির বিচারে বিবেচনা করলে এটি আসলে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার জন্য বাস্তবসম্মত নয়। এই রোহিঙ্গাদেরকে এমনিতে ফেরত পাঠানো যাবে না। আরাকানে অশান্তি যদি এমন পর্যায়ে যায় যে মিয়ানমার বাধ্য হয় রোহিঙ্গাদের সঙ্গে একটা মিমাংসায় আসে সেই ব্যবস্থা না হলে রোহিঙ্গাদের স্রোত থেকে আমাদের মুক্তি নেই। আক্কেলমন্দের জন্য এতটুকুই ইশারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

জুন ২১, ২০২৬
সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT