চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যায় জাতীয় ঐক্য চায় ২০ দলীয় জোট

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
জাতীয় ঐক্য চায় ২০ দলীয় জোট, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে বিভক্তি তৈরি না করে এই সমস্যা সমাধানে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কল্যাণ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মুহাম্মদ ইব্রাহিম।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুটি ভয়াবহ একটি সমস্যা। সরকার এটি নিয়ে এককভাবে কথা বলছে। আমাদেরকে ত্রাণ পর্যন্ত দিতে দিচ্ছে না। বিএনপি ও ২০ দলের নাম শুনলে ভয় পাচ্ছে সরকার। অথচ এই সমস্যা সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্য।

তিনি বলেন, দেশ আজ ভয়াবহ সমস্যায় পতিত। আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, মানুষের নিরাপত্তা নেই, অধিকার নেই। প্রতিদিন মানুষ গুম-খুন হয়ে যাচ্ছে। গত ২৭ আগস্ট কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান গুম হয়ে গেলো। আমরা কিছুই করতে পারলাম না! পাকিস্তান আমলেও এমন ভয়াবহ অবস্থা ছিলো না। স্বৈরাচারী দুর্বৃত্ত এরশাদের সময়ও এমন পরিস্থিতি দেখিনি।

২০ দলীয় জোটের নেতারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফখরুল বলেন, আওয়ামী লীগ আমলেই এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। রাষ্ট্র যখন জনগণের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে তখন সেই রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র বলা হয়। বর্তমান সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়।

দেশের এই পরিস্থিতির জন্য সরকারে দায়ী করে বিএনপি মহাসচিব অবিলম্বে কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে ফেরত দেয়ার জন্য জোর দাবি জানান।

কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, এভাবে শুধু যে রাজনীতিবিদরাই গুম হচ্ছে তা নয়; আমাদের বিবেকও গুম হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সফল মন্তব্য করে তিনি নিখোঁজ আমিনুর রহমানকে ফেরত দেয়ার জোর দাবি জানান।

ট্যাগ: ২০ দলকল্যাণ পার্টিবিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেলেন সালমান

পরবর্তী

মোস্তাফিজকে পেল রাজশাহী কিংস

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে পেল রাজশাহী কিংস

আমির খান

আমির খানের এ কেমন হাল

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT