চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নাট্য ভ্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়েরে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী জীবনের দুঃখ-কষ্ট, লড়াই, ইতিহাস, ক্ষোভ, হতাশাগুলো নিয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন গবেষণা, প্রশিক্ষণ, সংলাপ ও পরিবেশনার আয়োজন করা হয়েছিল সম্প্রতি।

গেল বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারিতে কয়েক দফা গবেষণার শেষভাগে এসে এর সাথে যুক্ত হয়েছিলেন সমকালীন বিশ্ব পরিস্থিতি ও রাজনৈতিক নাটকে বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও নির্দেশক ড. ডেরেক গোল্ডম্যান।

এরপর রোহিঙ্গা জনসাধারণের অশ্রুভেজা দুঃখকে বাংলাদেশ ও বিশ্ব দরবারের কাছে পরিচয় করিয়ে দেন উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যাক্তিত্ব ড. ইসরাফিল শাহীন তাঁর ‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটির মাধ্যমে।

Banglabid

গবেষণা, প্রশিক্ষণ, সংলাপ ও পরিবেশনার সেই ধারাবাহিকতায় শনিবার(২১ জুলাই) থেকে তিনদিন আবারো কক্সবাজারের কুতপালং, উখিয়া, টেকনাফের শরণার্থী শিবির ও সমুদ্র সৈকতে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এম এ বর্ষের শিক্ষার্থীরা রোহিঙ্গা জনসাধারণকে সাথে নিয়ে বিভিন্ন পারফরমেন্সে অংশ নিবেন।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্য্যারয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে গত ১৯ জুলাই জিয়া হায়দার স্টুডিওতে ‘নাট্য ভ্রমণ: অর্ন্তগত জীবনের সহজিয়া উম্মোচন’ শিরোনামে পারফরমেন্সের মুখোমুখি হয়ে অভিনেতার আত্মকথন পদ্ধতিতে যৌথভাবে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্য্যালয়ের নাট্যকলা বিভাগ। যার সৃজন ভাবনায় ছিলেন বিচক্ষণ শিক্ষক ও কীর্তিমান নাট্য নির্দেশক অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং একই বিভাগের শিক্ষক শাহমান মৈশান। আয়েজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামীম হাসান।

এ প্রসঙ্গে ড. ইসরাফিল শাহীন বলেন,শিল্পের মুক্ত ভাষায় জ্ঞানের বিচিত্র পদ্ধতির সংমিশ্রনে দেশিয় ও বৈশ্বিক জীবন-বাস্তবতার অন্যতর বোধ সৃষ্টি করাই থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের লক্ষ্য। তার ধারাবহিক প্রয়াসই আমাদের এবারের নাট্য ভ্রমণ। আশাহীন-ঘরহীন-রাষ্ট্রহীন রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এখনও ভীতি, শূন্যতা, একাকিত্ব গ্রাস করে আছে। তাদের বর্তমান অবস্থা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে শরণার্থী জীবনের দুঃখ-কষ্ট, লড়াই, ইতিহাস, ক্ষোভ, হতাশাগুলোকে থিয়েটারের যে অপার সম্ভাবনা, সামাজিক শক্তি ও নান্দনিকতা আছে তার মাধ্যমে প্রকাশ করাটাই আমাদের লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারনাট্যফিল্মমঞ্চরোহিঙ্গালিড বিনোদনশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিবিসি’র ‘সি’ গেছেন, এবার ইতালির পথে ‘বি’

পরবর্তী

টেস্টে সাকিবের অনীহার কথা শুনে ‘মর্মাহত’ আকরাম

পরবর্তী

টেস্টে সাকিবের অনীহার কথা শুনে ‘মর্মাহত’ আকরাম

জাফর ওয়াজেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় ডিআরইউ

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT