চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের আশ্রয়দানে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা সমস্যা

মিয়ানমার থেকে স্রোতের মতো আগত রোহিঙ্গাদের গ্রহণ করতে গিয়ে বাংলাদেশ একটা জটিল পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, বিপুল সংখ্যক শরণার্থীর আশ্রয়দান যেকোন দেশের জন্যই কঠিন ব্যাপার।

ওয়াশিংটনে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, আমি জানি অন্য যেকোন দেশের মতোই শরণার্থীদের গ্রহণে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে।

নোয়ার্টকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়, রাখাইনে জনগণের ওপর কী ঘটছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সচেতন রয়েছে। সেখানে যা ঘটছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

মানবাধিকার লংঘনের জন্য মিয়ানমারের ওপর কোন নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি এ ব্যাপারে কূটনৈতিক সংলাপ চালিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা পুনরায় বার্মার নিরাপত্তা বাহিনীর ওপর মারাত্মক হামলার নিন্দা জানাই। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ওই বাহিনীর প্রতি আরো সহিংসতা প্রতিরোধের এবং স্থানীয় লোকদের সুরক্ষা দেয়ার আহ্বান জানাই।

২৫ আগস্ট থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পালিয়ে আসা হাজার হাজার বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে কাজ করছে বলেও জানান তিনি।

Reneta

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের দেয়া তথ্য অনুসারে, আগস্টে সহিংসতা শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ৪ লাখের মতো রোহিঙ্গা এর আগে থেকেই বাংলাদেশে বসবাস করছে। ফলে ছোট এই দেশের ওপর অতিরিক্ত এই জনগোষ্ঠীর চাপ খুব বেশি হয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT