চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না আজ, অনেক কাজই বাকি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৪০ পূর্বাহ্ন ২৩, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

মঙ্গলবার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়ার অনেক কাজই বাকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আবার অনেক রোহিঙ্গা স্বদেশে ফিরতে আগ্রহী নয়।

তবে বাংলাদেশ প্রত্যাবাসন নিয়ে প্রস্তুতিমূলক কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী, ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। এখন প্রত্যাবাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের কাজ চলছে। তৃতীয় পর্যায়ে তাদের ফিরিয়ে দেয়া শুরু হবে।

নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে ১৫ জানুয়ারি মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হয়।

তবে উখিয়া টেকনাফের অন্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা প্রত্যাবাসনের পূর্বে নাগরিকত্ব, ক্ষতিপুরণসহ ৫টি দাবিতে বিক্ষোভ করে আসছে। এসব দাবি পুরণ হলে নিজ দেশে ফেরার কথা বলছেন তারা।

রোহিঙ্গা

Reneta

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিন দেখতে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্প ৩দিন ধরে পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

প্রত্যাবাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে কাঠামোগত ব্যবস্থা তৈরির কাজ চলছে বলে জানান রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কর্মকর্তারা।

সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রত্যাবাসন সংক্রান্ত যাচাই-বাছাই কারিগরি (টেকনিক্যাল) কমিটির আহ্বায়ক এবং কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম জানান, ‘মঙ্গলবার কোন ভাবেই রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ শুরু করা সম্ভব নয়। চুক্তি মতে, প্রথম পর্যায়ে পদ্ধতিগত বিষয় ঠিক হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এখন চলছে কাঠামোগত ব্যবস্থা তৈরির কাজ। তারপর তৃতীয় পর্যায়ে শারীরিক প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে। এটার জন্য আরো কিছু সময় লাগবে।’

তবে রোহিঙ্গা প্রত্যাবাসন হবেই। প্রত্যাবাসন সংক্রান্ত জরুরি কাজগুলো গুছিয়ে নেওয়ার পর যে কোন সময়ই তা শুরু করা সম্ভব হবে বলে জানান এ কর্মকর্তা।

সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন পুরাতন মিলে এ পর্যন্ত ১০ লাখ ৭৫ হাজার রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, ২৫শে আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ৭৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমিয়ানমাররোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT