চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় পার্লামেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন ওই পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় প্রতিনিধিদল।

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের ৫ সদস্যের দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় প্রতিনিধিদল সাক্ষাতকালে এই আশ্বাস দেন।

জেন লিমবার্টের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের প্রশংসাও করেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জেমস নিচলসন এমপি, রিচার্ড কোরবেট এমপি, ওয়াজিদ খান এমপি, সাজ্জাদ করিম এমপি।

Banglabid

সাক্ষাতকালে তারা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গা ইস্যু, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও বাংলাদেশের তৈরি পোষাক শিল্প প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন: রোহিঙ্গা সংকটের সময় সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দুয়ার উন্মোচন করেছেন, স্থাপন করেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। ৫ দফা প্রস্তাবের ভিত্তিতেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

এ সময় স্পিকার রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ব জনমত বৃদ্ধিতে ইইউভুক্ত দেশসমূহের জোরালো ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

Reneta

ওই প্রতিনিধিদলকে স্পিকার জানান: বাংলাদেশ জাতীয় সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ জন এবং ৫০ জন নারী সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম সংসদে এ পর্যন্ত ১৩০টি আইন পাশ হয়েছে উল্লেখ করে তিনি বলেন: সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে বর্তমানে সংসদ বেশ কার্যকর। আর্থ-সামাজিক সকল সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে।

‘বর্তমান সরকার দারিদ্রের হার কমিয়ে আনতে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। নারীরা সম্পৃক্ত হচ্ছে সরকারী-বেসরকারী সকল ক্ষেত্রে। বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এখন দৃশ্যমান’, বলেন শিরীন শারমিন চৌধুরী।

সাক্ষাতকালে ইইউ এবং বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ভবিষতে আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় পার্লামেন্টস্পিকার ড. শিরীন শারমিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা পাঠক হওয়ার সুযোগ বুধবার রাত ১২টা পর্যন্ত

পরবর্তী

স্ট্যাটাসের জন্য ফেসবুকের নতুন ফিচার

পরবর্তী
ফেসবুক লিস্টস

স্ট্যাটাসের জন্য ফেসবুকের নতুন ফিচার

বিপিএলের ‘সুফল’ নিতে চায় শ্রীলঙ্কা

সর্বশেষ

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT