চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৫ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘ-মিয়ানমার সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এ সমঝোতা স্মারকে সই করেছে মিয়ানমার।

সমঝোতা স্মারক অনুসারে দু’পক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘স্বাধীন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহযোগিতামূলক কাঠামো প্রতিষ্ঠার অঙ্গীকার’ করেছে।

এরইমধ্যে সমঝোতা স্মারককে রোহিঙ্গা সংকট মোকাবিলার পথে ‘একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিষয়ক সমন্বয়ক নুট অস্টবি। তার মতে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগে তাদের নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান, জীবিকা নির্বাহ, বাসস্থানসহ কিছু বিষয় বিবেচনায় অানতে হবে।

আমরা জানি, গত বছর ২৫ আগস্ট থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের যে স্রোত শুরু হয়েছিল, তার শেষ হয়েছিল সাত লাখের বেশি রোহিঙ্গার সীমান্ত অতিক্রমের মাধ্যমে। কিন্তু ৯ মাসেও তাদের একজনকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। এমন কি জাতিসংঘসহ পুরো বিশ্বের অনুরোধ, অভিযোগ সবই অবজ্ঞা করেছে দেশটি।

শুধু তাই-ই নয়, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাংলাদেশের সঙ্গে হওয়া সমঝোতা স্মারককেও। গত নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সই হওয়া ওই স্মারকের শর্ত অনুসারে পরবর্তী দুই মাসের মধ্যে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেনি মিয়ানমার।

রোহিঙ্গাদের ফেরিয়ে নিতে টালবাহানার যেন শেষ নেই। গত জানুয়ারীতে দুই দেশের কর্তকর্তাদের নিয়ে গঠিত ওয়ার্কিং কমিটির সর্বশেষ বৈঠকে মিয়ানমার বলেছে, সপ্তাহে ১,৫০০ জন করে রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। অর্থাৎ এই হিসেবে কয়েক বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শেষ হবে না।

Reneta

মিয়ানমারের এসব অপকৌশলের মুখে বাংলাদেশ তার শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে। কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। শুধু ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন রেখেছে, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে। না হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না তারা।

আমরাও তাই মনে করি। এতদিনে এটাই প্রমাণ হয়েছে, সহজে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না মিয়ানমার। এক্ষেত্রে চাপ প্রয়োগই একমাত্র সমাধান। আর এই কাজে সবার আগে উদ্যোগ নিতে হবে জাতিসংঘকেই। যদিও সেই চেষ্টায় নিশ্চিতভাবেই বাধা হয়ে দাঁড়াবে তাদের অন্যতম মিত্র চীন। কিন্তু তারপরও এটাই শেষ সমাধান। এর বাইরে আর কোনো পথ নেই।

নতুন এ সমঝোতা স্মারক নিয়ে জাতিসংঘের মতো আমরাও আশাবাদী, রোহিঙ্গা সংকট মোকাবিলার পথে এটা ‘একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ই হবে বলে আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘবাংলাদেশমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT