চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ কি মিয়ানমারকে বাধ্য করতে পারবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:০০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন। এবারের অধিবেশনে তিনটি বিষয় প্রাধান্য পাবে। রোহিঙ্গা সঙ্কট, বিশ্ব শান্তি ও শান্তিরক্ষা কর্মসূচি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার বিষয়গুলোর প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে। মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ‘নজির স্থাপন করায়’ প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেবে। এছাড়া রোহিঙ্গা সঙ্কটের সমাধানে ‘দূরদর্শী নেতৃত্বের কারণে’ দাতব্য সংগঠন ‘গ্লোবাল হোপ কোয়ালিশন’-এর পরিচালনা পর্ষদ শেখ হাসিনাকে ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড দেবে।

গত বছরের আগস্টে রোহিঙ্গাদের ওপর নির্বিচার হত্যা, গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দেয়া কিংবা নারী-শিশু ধর্ষণের মতো ভয়াবহ সব ঘটনা ঘটে। এই নৃশংস নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তাদেরকে এখনো ফিরিয়ে নেয়ার বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার। গায়ের জোরেই এমন অন্যায়ের পরও মিয়ানমার উঁচু গলায় কথা বলে যাচ্ছে। দোষ দিচ্ছে চরম নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের ওপরই। আর মিয়ানমারের সাথে তাল মিলিয়ে যাচ্ছে চীনসহ আরও কয়েকটি প্রভাবশালী দেশ।

এক্ষেত্রে জাতিসংঘের মত প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্ব মানবতাবাদীদের উদ্বিগ্ন করে তুলেছে। আমরা আশা করি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে জাতিসংঘ আর্ন্তজাতিকভাবে চাপ দেবে।

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিষয়ে যেমন তার সক্ষমতার পরিচয় দিয়েছেন তেমনি রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারকে চাপে রাখার কূটনৈতিক কৌশলেও এবার সক্ষমতার পরিচয় দেবেন। একইসঙ্গে জাতিসংঘ গত বছরেরও বেশি সময় ধরে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবার সেখান থেকে উত্তরণের পথ খুঁজবে বলে আমরা মনে করি। এটি এখন সকল মানবতাবাদী মানুষের চাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘরোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২১ সাল পর্যন্ত সিটিতে আগুয়েরো

পরবর্তী

বলিউডে নওয়াজ ও শহীদ, টলিউডে শাকিব!

পরবর্তী

বলিউডে নওয়াজ ও শহীদ, টলিউডে শাকিব!

মুশফিক-মোস্তাফিজকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT