চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সমুচিত জবাব

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মিয়ানমার। এরপরও আন্তর্জাতিক কিছু সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে নেতিবাচক কথা বলছে।

এ বিষয়ে সমুচিত জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন: ‘রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর কারণে তারা কোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হলে এর দায়ভার বিদেশি সংস্থাদেরও নিতে হবে।’

Banglabid

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করছি। এটা বাস্তব সত্য যে, কিছু মানুষ যতটা এই রোহিঙ্গাদের জন্য কাজ করতে চায়, তাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে তেমন কিছু করতে আগ্রহী নয়। এর অন্যতম কারণ হচ্ছে কক্সবাজার যাওয়া সহজ, থাকা আনন্দের।

প্রধানমন্ত্রী এ বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন: ‘কিছু করার থাকলে আপনারা মিয়ানমারে গিয়ে করেন। যেসব স্বেচ্ছাসেবক রোহিঙ্গাদের সেবা দিতে আসেন, তারা বোধ হয় নিজেদের সেবার দিকেও তাকান। রোহিঙ্গারা ফেরত যেতে চাইলেও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা চায় না তারা ভাসানচরে যাক। সন্ত্রাসের ঝুঁকি তো আছেই। কিন্তু আমরা প্রস্তুত আছি।’

আমরাও মনে করি, রোহিঙ্গাদের জন্য কিছু করার থাকলে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সেটা মিয়ানমারে গিয়েই করতে হবে। মিয়ানমারের মানবতাবিরোধী জাতিগত নিধনের দায় বাংলাদেশকে কেন নিতে হবে। বাংলাদেশ শুরুতে মানবতার বিষয় বিবেচনা করে তাদেরকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আপত্তি করে কি তার প্রতিদান দেওয়া হচ্ছে?

Reneta

আমরা এমনটা বলতে বাধ্য হচ্ছি এ কারণে যে, এখনও জাতিসংঘের একটি সংস্থার হাইকমিশনার কক্সবাজারে এসে বলছেন: ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে এখনো সহায়ক পরিবেশ সৃষ্টি হয়নি।’

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, জাতিসংঘ এত দিনেও কেন এ সমস্যা সমাধান করতে পারেনি? রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য কেন মিয়ানমারকে এখনও বাধ্য করতে পারছে না জাতিসংঘ? এই সংস্থা শুরু থেকে যদিও বাংলাদেশের পাশে ছিল, তবুও তাদের এই ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা বরাবরের মতো বলতে চাই, রোহিঙ্গাদের যেন ভাসানচরে নিতে না হয়, বরং এর আগেই যেন তারা নিজ ভূমি মিয়ানমারে ফিরতে পারে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়কেই নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের কোনো ধরনের আপত্তি কিংবা উদ্দেশ্যমূলক কথাবার্তা আমরা শুনতে চাই না।

আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের জীবন ঝুঁকিতে পড়ার আগেই তাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারকে বাধ্য করার বিষয়ে যথাযথ ভূমিকা রাখতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমালোচকের রায়ে বছর সেরা জয়া ও চঞ্চল

পরবর্তী

স্বরবৃত্তের শ্রুতিনাটক ‘নক্সী কাঁথার মাঠ’ দেখে মুগ্ধ দর্শক

পরবর্তী

স্বরবৃত্তের শ্রুতিনাটক 'নক্সী কাঁথার মাঠ' দেখে মুগ্ধ দর্শক

ছাপা পত্রিকার বদলে অনলাইনে অভ্যস্ত হতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT