চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধন: মিয়ানমারের ৪ কমান্ডারকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি জাতিগত নিধনের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কমান্ডার ও ইউনিটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, বার্মার রাখাইন রাজ্যে এ ধরনের অপরাধে মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশের চারজন কমান্ডার এবং দুটি মিলিটারী ইউনিটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এক বিবৃতিতে ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইনটেলিজেন্স সিগাল ম্যান্ডেলকার বলেন, বার্মিজ সেনারা পুরো বার্মাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে সহিংস আচরণ করেছে তার মধ্যে জাতিগত নিধন, গণহত্যা, যৌন নিগ্রহ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য আরো কিছু মানবাধিকার লঙ্ঘনও রয়েছে।

তিনি যোগ করেন, এই সব ভয়াবহ আচরণের জন্য যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্ট্র্যাটেজির অংশ হিসেবে ট্রেজারি বেশ কিছু ইউনিট ও নেতার উপর নিষেধাজ্ঞা জারি করছে।

রোহিঙ্গা নিধনের ঘটনার পরে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীকে সাজা দেওয়ার জন্য এটিই যুক্তরাষ্ট্রের নেওয়া সবচেয়ে কঠিন পদক্ষেপ।

ম্যান্ডেলকার বলেন, আক্রান্তদের অবশ্যই ন্যায়বিচার পাওয়া উচিত আর যারা এসব এসব ঘটনা তুলে এনেছে তাদেরও। যুক্তরাষ্ট্র সরকার বার্মিজ সেনার ইউনিট ও নেতাদের এসব হিংস্র কাজ থামাতে বদ্ধপরিকর।

Reneta

রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন শুরু হওয়ার এক বছর পরে এই নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র।

গত বছরের অগাস্টে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয় রোহিঙ্গারা। পরে সেখান থেকে বিতারিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১২ লাখ রোহিঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারযুক্তরাষ্ট্ররোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT