চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ চায় সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
সৌদি আরবের উচ্চ পর্যায়ের বৈঠক, নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে চলমান রোহিঙ্গা নিপীড়ন,গণহত্যা,ধর্ষণ বন্ধে অবিলম্বের আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সৌদি আরব।

মঙ্গলবার সৌদি বাদশা সালমানের সভাপতিত্বে এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা ত্রাণ দেয়ার ঘোষণা দিয়েছেন বাদশা সালমান।

মিয়ানমারে রোহিঙ্গা নিধনের পর সৌদি নিরবতায় যখন মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনা হচ্ছে তখনই এই পদক্ষেপ নিলো ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই মসজিদের অভিভাবক দেশটি।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত আক্রমণের নিন্দা জানিয়ে সৌদি আরব বলেছে,‘মানবতাবিরোধী এসব অপরাধ এবং সুপরিকল্পিতভাবে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার এই হীন চেষ্টা নিঃসন্দেহে বর্বরতা এবং সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ।’

নৃশংসতার শিকার হয়ে ঘর-বাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সৌদি ত্রাণ বিতরণের জন্য একটি বিশেষ প্রতিনিধিদল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বাদশা সালমানের ত্রাণ বিষয়ক দপ্তরের তত্ত্বাবধায়ক ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সংকট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা। সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

ট্যাগ: সৌদি বাদশা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সু চি’র বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ১৪ দল

পরবর্তী

সৌদি আরবে উন্মুক্ত হোয়াটসঅ্যাপ, ভাইবার ও স্কাইপ

পরবর্তী

সৌদি আরবে উন্মুক্ত হোয়াটসঅ্যাপ, ভাইবার ও স্কাইপ

United States flag with 50 stars and 13 stripes in red, white, and blue. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে সু ‍চিকে আলোচনার আহ্বান

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT