শিক্ষা

রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে শিশু ও বৃদ্ধদের দুঃখ ও কষ্টের ছবি, বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে মানবিক পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাবি প্রতিনিধি: মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের উপর গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংহতি র‌্যালি শেষে বক্তারা এ দাবি জানান।

ইউরোপে নির্বাসনে থাকা রোহিঙ্গাদের সংগঠন ইউরো-বার্মা ও গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ (রামরু) এই র‌্যালির আয়োজন করে। রাজধানীর জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র‌্যালি শেষ হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন রামরু’র নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, সাবেক মেজর জেনারেল এ এম এস এ আমিন, মানবাধিকার কর্মী নুরখান প্রমুখ।

অধ্যাপক ড.সি আর আবরার বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সাথে নাগরিকত্ব দিয়ে ফেরত নিতে হবে। যারা এই আরকানে গণহত্যা চালাচ্ছে তাদের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে।

রোহিঙ্গা সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এর সমাধান শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না। নাগরিক সমাজের উপর এর দায়িত্বের হাত থাকবে এবং আমাদের এ ব্যাপারে সক্রিয় হতে হবে। শুধু বাংলাদেশের মধ্যে না; এটাকে আন্তর্জাতিকীকরণ করতে হবে। অন্যান্য দেশের নাগরিক সমাজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…