চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় কলেরা টিকা কার্যক্রম

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:০৩ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং পাশের এলাকায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে কলেরা টিকা খাওয়ানো কার্যক্রম। রোববার বেলা সাড়ে ১১ টায় বালুখালী রোহিঙ্গা শিবিরের জামতলী এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান প্রকল্পের (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার আলতাফ হোসেন।

অনুষ্ঠানে কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, প্রথম পর্যায়ে ৯ লক্ষ ৮৪ হাজার ৯০৬ জন রোহিঙ্গাকে কলেরা টিকা দেয়া হবে। এছাড়াও এই কর্মসূচির আওতায় থাকবে ১ লক্ষ ৩৫ জন স্থানীয় জনগোষ্ঠি।

জানা গেছে, দুই রাউন্ডে কলেরা টিকা খাওয়ানো হবে। এরমধ্যে রোববার থেকে প্রথম রাউন্ড শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত। যারা ২০১৭ সালের ১৫ অক্টোবরের পরে বাংলাদেশে এসেছে তাদের মধ্যে ১ বছরের বেশি বয়সের সবাইকে ১ম ডোজ টিকা দেয়া হবে।

Banglabid

আর যারা ওই সময়ের পূর্বে এসেছে তাদের মধ্যে পাঁচ বছরের বেশি বয়সের সকলকে ২য় ডোজ টিকা দেয়া হবে।

এছাড়াও ১ থেকে ৫ বছর বয়সের মধ্যে যে সকল শিশু ইতোমধ্যে ২ ডোজ কলেরা টিকা পেয়েছে তারা এবারের ক্যাম্পেইনের বাইরে থাকবে।

এদিকে যেখানে মিয়ানমার জনগোষ্ঠি স্থানীয় জনগোষ্ঠির সাথে মিশে গেছে সেখানে ১ বছরের বেশি বয়সী সকল জনগোষ্ঠিকে ১ম ডোজ টিকা দেয়া হবে।

Reneta

একইভাবে এদের মধ্যেও ১ থেকে ৫ বছর বয়সী যেসকল শিশু ইতোমধ্যে ২ ডোজ কলেরা টিকা পেয়েছে সেসব শিশুরা এবারের ক্যাম্পেইনের বাইরে থাকবে।

কলেরা ঠিকা ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আলতাফ হোসেন বলেন, বর্ষায় রোহিঙ্গা শিবিরে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এরমধ্যে কলেরা রোগ অন্যতম। কলেরা রোগ নিয়ন্ত্রণের জন্য টিকা দেওয়া হচ্ছে।

এর আগেও সফলভাবে কলেরা টিকা দেওয়া হয়। এবারও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন। এর আগে দুই দফায় কলেরা টিকা প্রদান করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ হচ্ছে শাকিব-বুবলীর ‘সুপার হিরো’

পরবর্তী

‘ফিরে এসো ফার্গুসন’

পরবর্তী
তরুণ রোনালদোর সঙ্গে ফার্গুসন। ফাইল ছবি।

‘ফিরে এসো ফার্গুসন’

সংবাদ সম্মেলনে (বাম দিক থেকে) রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ,   চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান সিরাজ, অধ্যাপক শামসুজ্জামান খান ও ইগলুর সিইও জিএম কামরুল হাসান

‘রবীন্দ্রনাথ এক বিস্ময়কর পৃথিবী’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT