চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে হৃদয়বিদারক এক দৃশ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েটির নাম তাহেরা। বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই রান্নার জ্বালানি সংগ্রহ করতে তাকে প্রায় ১ মাইল পথ পারি দিতে হয়েছে। কারণ তার বাবা-মা ও চার ভাইবোনের সবাই অসুস্থ। তাহেরা ছাড়া এ কাজ করার মতো আর কেউই নেই বলে গণমাধ্যমকর্মীদের জানায় সে।

মিয়ানমার সেনাবাহিনীর হাতে জাতিগত নিধনের শিকার হয়ে এরই মধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছে অসংখ্য রোহিঙ্গা শিশু। তাদের কেউ কেউ আবার হয়ে পড়েছে পরিবার বিচ্ছিন্ন।

পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের মধ্যে অন্তত ১৪০০ শিশু তাদের পরিবারের একমাত্র অবলম্বন। যে কারণে শিশু হয়েও তাদের উপর দায়িত্বের বোঝাটা অনেক বড়।

Banglabid

একাধিক শিশু থাকায় অনেক রোহিঙ্গা পরিবারে দেখা গেছে একটি শিশুর কোলে আরেকটি শিশুকে। এই দৃশ্যকে রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হিসেবে উল্লেখ করেছে জাতি সংঘ শিশু তহবিল-ইউনিসেফ।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে ছোট্ট যে রোহিঙ্গা শিশুটির কথা উল্লেখ করেছে, তার নাম আফিয়া। যার বয়স মাত্র ১০ বছর। সে ইউনিসেফ পরিচালিত পুষ্টি কেন্দ্রে এসেছে তার ১০-মাস বয়সী ছোটবোন রেশমাকে নিয়ে। চরম অপুষ্টি এবং চর্মরোগ-এর চিকিৎসার জন্য।রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের হৃদয়বিদারক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ১ সপ্তাহ ধরে সাথে সাথে ব্যবহার উপযোগী পুষ্টিবর্ধক খাবার খাওয়ার পর, আস্তে আস্তে ভালো হচ্ছে সে।

Reneta

সেখানে কাজ করা সেবা সংস্থাগুলোর আশঙ্কা এই সব দায়িত্ব পালন করতে করতে তারা আরো বেশি অসুস্থতার শিকার হবে, এমনকি জড়িয়ে পড়তে পারে যৌনকর্মেও। অথবা শিকার হবে আবেগিক চাপের।

সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র রিক গভার্ডি সাংবাদিকদের বলেন, এই পরিস্থিতি শিশুশ্রম আরো বাড়িয়ে তুলবে। বাড়বে বাল্যবিবাহের হার। যা অবশ্যই চিন্তার বিষয়।

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের বেশিরভাগই অপুষ্টির শিকার। ইউনিসেফ প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে, যেসব রোহিঙ্গা শিশুর শৈশব নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই যেন তাদের ভবিষ্যৎ নষ্ট না হয় সেই নিশ্চয়তা দিতে।

পরিবারের শিশুদের মধ্যে বড় হওয়ায় বয়সে ছোট শিশুটিকেও নিতে হচ্ছে বেশ কিছু দায়িত্ব। দূর থেকে পানি বয়ে আনা, ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো অথবা নিজের শরীরের চেয়েও ভারী বস্তা বহন রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের নিয়মিত চিত্র।

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে এরই বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তাদের মধ্যে অর্ধেকই শিশু। ভেসে আসা এসব শিশুদের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন করছে ইউনিসেফ। এমনকি নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানসিক সেবার দিকেও নজর দিচ্ছে ইউনিসেফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT