চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণে কাজ করবে সেনাবাহিনী’

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:২৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন: রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, শুধুমাত্র কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেবে সেনাবাহিনী।

তিনি বলেন: কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এখন পরিকল্পনা চলছে। সেটি শেষ হলেই এ বেড়া নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করবে সেনাবাহিনী।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোলড গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।

তিনি বলেন: বর্তমান প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সবসময় আন্তরিক। তার দিকনির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে।

রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি এক নারী সেনাবাহিনী সদস্যের ধর্ষণের শিকার হয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে সেনাপ্রধান বলেন: এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেই ব্যাপারে আমরা একজন ব্রিগেডিয়ারকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকাল ১০টায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং প্রত্যক্ষ করেন।

Reneta

আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল গান বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল বলে জানানো হয়।

এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ক্যাম্পসেনাপ্রধানসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT