চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলে পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪১ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গারা যখন দলে দলে আশ্রয়ের জন্য বাংলাদেশে আসায় নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, এবার তা বাস্তবে রূপ নিল। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের খামখেয়ালির কারণে তা ক্রমেই প্রকট আকার ধারণ করছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘ইয়াবা, মানব পাচার ও হাটবাজার নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অন্তত ১৪টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে হামলা, সংঘর্ষের ঘটনা বাড়ছে। চলছে অস্ত্রের মহড়াও। গত সাড়ে চার মাসে খুন হয়েছে ৩২ রোহিঙ্গা। অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধও বাড়ছে।

মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত ও ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এসব গোষ্ঠী ক্যাম্পগুলোকে অস্থিতিশীল করে তুলছে।’

Banglabid

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘টেকনাফ ও উখিয়ার শিবিরে সাতটি করে সন্ত্রাসী বাহিনী আছে। এর মধ্যে টেকনাফের আবদুল হাকিম বাহিনী বেশি তৎপর। এই বাহিনীর সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য যখন-তখন লোকজনকে অপহরণ করে। মুক্তিপণ না পেলে হত্যা করে লাশ গুম করে। ইয়াবা, মানব পাচারে যুক্ত থাকার পাশাপাশি এ বাহিনীর সদস্যরা রোহিঙ্গা নারীদের তুলে নিয়ে ধর্ষণের ঘটনাও ঘটায়।’

আমরা বরাবরই বলে আসছি, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের হঠকারিতার কারণে এই অঞ্চলে অস্থিরতা বাড়ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো দীর্ঘমেয়াদে স্থায়ী হওয়ায় এসব বাহিনী গড়ে উঠে সেখানে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলেই আমরা মনে করি। আর এসব অপরাধের মাত্রা যে ক্রমেই আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে না, তা ভাবার কোনো কারণ নেই।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার চুক্তি করলেও শেষ পর্যন্ত তারা ওই চুক্তি বাস্তবায়ন করেনি। আমরা মনে করি, এই অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার স্বার্থে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এখনই মিয়ানমারকে বাধ্য করা উচিত। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের স্বার্থেই এগিয়ে আসা উচিত।

Reneta

একইসঙ্গে এই প্রতিবেদনকে আমলে নিয়ে দেশের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকেও আরও কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এদেশের এক ইঞ্চি মাটিও যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি সকলকে স্মরণ রাখতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে শিগগিরই বাধ্য করার ক্ষেত্রে জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণসহ ক্যাম্পকে ঘিরে সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০০ রানের গণ্ডি টপকাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

দৃশ্যমান বদলের ‘অদৃশ্য চাপ’

পরবর্তী

দৃশ্যমান বদলের ‘অদৃশ্য চাপ’

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জাপান বাংলাদেশের পাশে থাকবে

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT