চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য বিশ্ব ব্যাংকের ৩৫০ মিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী এবং সেখানকার স্থানীয়দের জন্য ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।

বুধবার বিশ্বব্যাংকের এই ঋণ অনুমোদন দেওয়ার পর সংস্থাটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ব্যাংকের দেয়া এসব অর্থ মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়দের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা কমানো, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, মৌলিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের সদর দপ্তর এই অনুদান অনুমোদন করেছে। এটি কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় হবে।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ৩৫০ মিলিয়ন ডলারের মধ্যে ১৫০ মিলিয়ন ডলার ব্যয় হবে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা এবং জেন্ডার ইস্যুতে। ১০০ মিলিয়ন ডলার ব্যয় হবে সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহায্যার্থে। এটি ব্যয় হবে পানি স্যানিটেশন এবং দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণে। বাকি ১০০ মিলিয়ন ডলার ব্যয় হবে সরাসরি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ অনুদান ব্যয় হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, ‘১১ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক নেতৃত্বের এক বিরল নজির সৃষ্টি করেছে। কিন্তু, স্থানীয় জনগোষ্ঠীর প্রায় তিনগুণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার জেলার সামগ্রিক পরিবেশ ও অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এই তহবিলের মাধ্যমে উভয়পক্ষের ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করতে হবে।’

Reneta

বিশ্বব্যাংক জানায়, এই তহবিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রশমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন খাতেও ব্যবহার করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংকরোহিঙ্গারোহিঙ্গা শরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক

জুন ৬, ২০২৬

বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ৭ জুন

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT