চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে খালেদা জিয়ার পরামর্শ নিতে হবে: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:২২ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
বিএনপি নেতারা রোহিঙ্গা ইস্যুতে সরকারের পরামর্শ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধানের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের অর্থের বিনিময়ে আশ্রয় দেয়ার মাধ্যমে সরকারের বিভিন্ন মহল ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে খালেদা জিয়ার পরামর্শ ও সহযোগিতা নেয়ার আহ্বান জানান তারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ও যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল।

বিএনপি নেতারা অভিযোগ করেন, ‘নাফ নদীতে নৌকা ভিড়ার সাথে সাথে প্রত্যেক রোহিঙ্গা পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা করে নিচ্ছে বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা। টাকা না দিলে অসহায় রোহিঙ্গা নারী-শিশুদের নৌকা নাফ নদীতেই ঠেলে দিচ্ছে তারা।’

তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের তাবুতে আশ্রয় দিচ্ছে। যেসব পরিবার টাকা দিতে পারছে না তাদের ঠায় হচ্ছে পথে ঘাটে কিংবা কোন গাছ তলায়। অথচ সরকার বিএনপির ত্রাণের ট্রাকে বাধা দিলো। এই আচরণের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকার বিদ্রুপ করেছে।’

আওয়ামী লীগ আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন না দেয়ার অপকৌশল করছে বলেও মানববন্ধনে অভিযোগ করেন তারা। এ বিষয়ে বিএনপি নেতারা বলেন,
নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার শক্তি এবং সাহস শেখ হাসিনার নেই। তাই তারা এখন দেশে নানা ইস্যু তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT